চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত
একাডেমিক ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

শনিবার (১৮) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নির্মাণ কাজের উদ্বোধন এবং প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

চন্দনাইশে শুভেচ্ছা প্রদান করছেন এমপি জসীম উদ্দীন আহমেদ
চন্দনাইশে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে শুভেচ্ছা প্রদান করছেন এমপি জসীম উদ্দীন আহমেদ

বক্তব্যে চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, সরকার শুধু ভবন নির্মাণই করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।

ক্রেস প্রদান করছেন এমপি জসীম উদ্দীন আহমেদ
ক্রেস প্রদান করছেন এমপি জসীম উদ্দীন আহমেদ

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তছলিম উদ্দীনের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান জিহাদের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম।

চন্দনাইশে-নবনির্মিত-একাডেমিক-ভবন
চন্দনাইশে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে উপস্থিতি বৃন্দ

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।