সর্বশেষ সংবাদ

তাসকিনের বিধ্বংসী বোলিং, জিম্বাবুয়ের টপ অর্ডারে ধস!

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের টপ অর্ডারে ধস নেমেছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে একে একে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের গতিময় এই পেসার। তার বোলিং আক্রমণে শুরুতেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে।

মাছরাঙা পাখির সৌন্দর্য, শিকারের কৌশল ও জীবনযাপন

বাংলার নদী, খাল, বিল ও পুকুরের পাড়ে বসে থাকা রঙিন মাছরাঙা পাখি প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। কখনো গাছের ডালে, কখনো বাঁশের আগায় বসে পানির দিকে তীক্ষ্ণ নজর রাখে পাখিটি। শিকারের দেখা মিললেই মুহূর্তের মধ্যে পানিতে ঝাঁপিয়ে পড়ে ঠোঁটে তুলে নেয় শিকার। চোখের পলকে মাছ ধরার এই অসাধারণ দক্ষতা মাছরাঙাকে দিয়েছে আলাদা পরিচিতি।

দাওয়াতে গিয়ে সবাই তাকিয়ে আছে মনে হয়? কাটান অস্বস্তি

সামাজিক অনুষ্ঠানে গিয়ে অন্যরা কী ভাবছেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছেন কি না এমন দুশ্চিন্তা অনেকের মধ্যেই কাজ করে। এই অস্বস্তি কমাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ‘ইনভিজিবল গেস্ট’ বা ‘অদৃশ্য অতিথি’ কৌশল। এর মূল ধারণা হলো, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই নিজের চিন্তা, অনুভূতি ও ব্যস্ততা নিয়ে মগ্ন থাকেন। তাই অন্যরা আপনাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন, এমনটা ধরে না নিয়ে নিজের মতো করে সময় কাটানোর চেষ্টা করা যেতে পারে।

বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৬? বাড়ছে বড় আশঙ্কা!

২০২৬ সালের উষ্ণতম বছর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে ওঠা ‘সুপার এল নিনো’র প্রভাবে। জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে। এমনকি ২০২৭ সালেও তাপমাত্রার রেকর্ড ভাঙার ঝুঁকি রয়েছে।

বেহেশতে কি দুনিয়ার জীবনসঙ্গীই হবেন আপনার সঙ্গী?

বেহেশতে কি পৃথিবীর স্বামী বা স্ত্রীই হবেন জীবনসঙ্গী? নাকি পরকালে মিলবে নতুন কোনো সঙ্গী? ইসলামে জান্নাতের জীবন নিয়ে এমন প্রশ্ন অনেকের মনেই আসে। ইসলামি বর্ণনা অনুযায়ী, জান্নাত হবে অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসার স্থান। সেখানে কোনো দুঃখ, অভিমান কিংবা অপূর্ণতা থাকবে না। তবে পরকালে নির্দিষ্টভাবে কে কার জীবনসঙ্গী হবেন, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে কোরআন ও নির্ভরযোগ্য হাদিসের বক্তব্য জানা জরুরি।

চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ কমেছে ৫৮টি, উদ্বেগের মাঝেই উৎসবের আয়োজন

চট্টগ্রামে দুর্গাপূজা এবার গত বছরের তুলনায় কম হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার প্রতিমা পূজার সংখ্যা প্রায় ৫৮টি কমেছে। আয়োজকদের মানসিক উদ্বেগ ও আর্থিক সংকটকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা। তবে উদ্বেগের মধ্যেও মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

পিসিওএস নিয়ন্ত্রণে যে ৩টি অভ্যাস পরিবর্তন করা জরুরি

পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস (PCOS) বর্তমান সময়ে অনেক নারীর কাছেই অত্যন্ত পরিচিত এবং উদ্বেগজনক একটি স্বাস্থ্য সমস্যা। চিকিৎসকদের মতে, এই সমস্যা নিয়ন্ত্রণে শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না, বরং দৈনন্দিন জীবনযাপনেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।

সর্বাধিক পঠিত

খেলাধুলাআজকের খেলা টিভিতে, কখন কোন ম্যাচ দেখবেন৬ দিন আগে
  1. অপরাধ-দুর্নীতিমব সহিংসতা নাকি পরিকল্পিত হামলা, তদন্তে দায়ীদের শনাক্তের দাবি৬ দিন আগে
  2. খেলাধুলাতাসকিনের বিধ্বংসী বোলিং, জিম্বাবুয়ের টপ অর্ডারে ধস!৫ দিন আগে
  3. বিনোদন‘জেলার ২’-এর বাজিমাত, প্রথম দিনেই ১২৭ কোটি আয়৬ দিন আগে
  4. সারাদেশচন্দনাইশে ৯৬২০ ইয়াবাসহ মাদক কারবারি আটক, চাঞ্চল্যগত পরশু
  5. জাতীয়ইশরাকের পদত্যাগের নির্দেশ, অস্ত্রকাণ্ডে বড় ধাক্কা৪ দিন আগে
  6. সারাদেশচন্দনাইশে শিক্ষা উপকরণ, ভাতা, ভ্যান ও ঘর বিতরণ করলেন এমপি জসীম উদ্দীন আহমেদ৫ দিন আগে
  7. রাজনীতিইশরাকের পদত্যাগ ঘিরে নতুন মোড়, প্রস্তুত পদত্যাগপত্র৪ দিন আগে
  8. সারাদেশ১৫ নভেম্বরের মধ্যে সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক৬ দিন আগে
  9. খেলাধুলামেসিকে ছাড়াই নভেম্বরে মাঠে নামছে আর্জেন্টিনা৬ দিন আগে
Brit Academy
Dhanmondi Laser & Skincare

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন সালমান শাহ

সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ। বেঁচে থাকলে শনিবার (১৯ সেপ্টেম্বর) ৫৫ বছরে পা দিতেন ঢালিউডের এই জনপ্রিয় নায়ক। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নিয়েছিলেন তিনি। মাত্র ২৫ বছরের জীবন হলেও বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর রেখে যাওয়া প্রভাব আজও দৃশ্যমান। সালমান শাহর মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। সময়ের হিসেবে ক্যারিয়ারটি ছিল ছোট, কিন্তু দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তার দিক থেকে সেটি হয়ে ওঠে স্মরণীয়। মৃত্যুর তিন দশক পরও তাঁর সিনেমা ও অভিনয় নিয়ে আগ্রহ কমেনি। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পরই দর্শকের মনে জায়গা…

Fatema Jahara

কথা

জরিপ

Brit Academy
আমার এলাকার খবর

চন্দনাইশে বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে যাত্রীবাহী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী প্রাইভেট কারের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।

নওগাঁয় সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় হলো বিসর্জন

নওগাঁয় বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবীবরণ, অঞ্জলি ও সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। উৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ছিল আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি। সন্ধ্যায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২১ অক্টোবর) হ্নীলা ইউনিয়নের আলীখালী লেদা রোহিঙ্গা ক্যাম্প ২৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার ও আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চন্দনাইশে ৯৬২০ ইয়াবাসহ মাদক কারবারি আটক, চাঞ্চল্য

চট্টগ্রামের চন্দনাইশে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ হাজার ৬২০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭ (র‌্যাব-৭)।

নওগাঁর দুবলহাটী হিন্দুপাড়া দুর্গা মন্দিরে মহানবমী উদ্‌যাপন

নওগাঁর দুবলহাটী এলাকার পিরোজপুর হিন্দুপাড়া দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।

হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারে আগুন, তেল নিয়ে শঙ্কা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী একটি বিশাল সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, সমুদ্রে স্থাপিত মাইনের আঘাতে ট্যাঙ্কারটিতে এ ঘটনা ঘটে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এক তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইরানের বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হরমুজে হামলার উত্তেজনার মধ্যেই কমল তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর কমতে দেখা গেছে।

ইয়েমেনে ভয়াবহ খাদ্যসংকট, ক্ষুধায় বিপর্যস্ত ৮০% মানুষ

ইয়েমেনে খাদ্যসংকট ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ দৈনন্দিন খাবারের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৮ জনই খাদ্যসংকটের চাপে রয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলার শঙ্কায় রিয়াদের বিমানবন্দর বন্ধ, বাতিল ফ্লাইট

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শনিবার পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর বন্ধ থাকায় বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটও বাতিল করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাদক নিয়ে নাহিদকে কড়া প্রশ্ন ইশরাকের, পোস্টে ক্ষোভ প্রকাশ

ইশরাকের নাহিদকে প্রশ্ন তুলে মাদক সমস্যা মোকাবিলায় রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে মাদক সমস্যা নিয়ে আলোচনা না করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক।

ইশরাকের পদত্যাগ ঘিরে নতুন মোড়, প্রস্তুত পদত্যাগপত্র

ইশরাকের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র প্রস্তুত হয়েছে এবং তিনি তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন। এরপর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার।

তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য করায় বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার বিষয়টিও বহিষ্কারের সিদ্ধান্তের পেছনে উল্লেখ করেছে দলীয় নেতৃত্ব।

খালিদুজ্জামানকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামান মাত্র ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে আন্দোলনে নামেননি। শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সংগঠনটির মহানগর কমিটি ও ইমারাত বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভিডিও গ্যালারি

সকল ভিডিও দেখুন

জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটারদের কী বললেন তামিম?

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে দেশের কোটি মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তামিমের সেই বার্তার কথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

শ্বাসরুদ্ধকর ম্যাচে পিএসজির বড় জয়, দুশ্চিন্তা খভিচাকে নিয়ে

চ্যাম্পিয়ন্স লিগে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে বড় জয় পেয়েছে পিএসজি। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে স্বস্তি পাওয়ার কথা ফরাসি ক্লাবটির। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের আনন্দের মধ্যেই বড় দুশ্চিন্তা হয়ে এসেছে জর্জিয়ান তারকা খভিচা খাভারেস্খেলিয়ার চোট।

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাটার সোবহানা মোস্তারি। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেয়। সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দায়িত্ব ছাড়ার পর নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ঢাকায় যাত্রাবিরতিতে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের বৈঠক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। রোববার (১৮ অক্টোবর) মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি নেন ইনফান্তিনো। এ সময় বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, ফিফার বরাদ্দ করা অর্থের ব্যবহার এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

রোনালদোর ফেরা নিয়ে জটিলতা, কোচের ২ শর্ত কী?

পর্তুগালের জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। কোচ জর্জে জেসুসের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। গত ১০ অক্টোবর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্তও শুরু হয়। ফলে আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতে পর্তুগালের এই অধিনায়ককে দেখা যাবে কি না, তা নির্ভর করছে শাস্তিমূলক প্রক্রিয়া ও কোচের সঙ্গে বিরোধের সমাধানের ওপর।

টাইগার শ্রফের গাড়িতে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ও বিগ প্ল্যান

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো টাইগার শ্রফের ওপর সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তার গাড়িতে যে ভয়াবহ হামলা চালানো হয়েছিল, সেটি নিছক কোনো আকস্মিক ঘটনা ছিল না।

Brit Academy
Brit Academy

নারকেলের নাড়ু রেসিপি পূজায় মিষ্টিমুখ করুন ঘরেই!

পূজার উৎসবে মিষ্টিমুখের আয়োজন থাকবে না, তা কি হয়! দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে বাড়িতে তৈরি করতে পারেন নানা ধরনের মিষ্টি। আর সহজে তৈরি করা যায় এমন মিষ্টির তালিকায় নারকেলের নাড়ু বেশ জনপ্রিয়। নারকেল, গুড় বা চিনি এবং কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার।

নারকেলের সন্দেশ তৈরির সহজ রেসিপি

মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু ঘরে সহজে তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? তাহলে বানিয়ে নিতে পারেন নারকেলের সন্দেশ। নারকেল কোরা, আখের গুড় অথবা চিনি আর সামান্য এলাচ দিয়ে অল্প উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টি। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ঘরে তৈরি নারকেলের সন্দেশ।

টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জানেন কীভাবে?

বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। তবে টমেটোর বদলে পাকা কলা দিয়েও তৈরি করা যায় মজাদার কেচাপ। ফিলিপাইনে জনপ্রিয় এই সস মিষ্টি, টক ও ঝাল স্বাদের মিশ্রণে তৈরি। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ভিন্ন স্বাদের এই কেচাপ।

ইম্পসিবল কেকের জাদু: বেক করলেই বদলে যায় স্তর!

কেক তৈরির সময় সাধারণত সব উপকরণ মিশিয়ে বেক করলেই তৈরি হয়ে যায় পছন্দের ডেজার্ট। কিন্তু ইম্পসিবল কেকের ক্ষেত্রে রয়েছে মজার এক চমক। বেক করার আগে চকলেট কেকের ব্যাটার ও ফ্ল্যানের মিশ্রণ যে অবস্থায় থাকে, বেক করার পর তাদের স্তর উল্টে যায়। মেক্সিকান ডেজার্ট চকোফ্ল্যান নামেও পরিচিত এই কেকে রয়েছে চকলেট কেক, মোলায়েম দুধের ফ্ল্যান ও মিষ্টি ক্যারামেলের দারুণ সমন্বয়।

ভাতের সঙ্গে ছোট চিংড়ির ভুনা, এইভাবে রাঁধলেই বাড়বে স্বাদ

ছোট চিংড়ির ভুনা বাঙালির পরিচিত দেশি রান্নাগুলোর একটি। বিশেষ করে মৌসুমি ছোট চিংড়ি বাজারে সহজলভ্য হলে ঝালঝালে এই পদটি অনেকেরই পছন্দের তালিকায় থাকে। গরম ভাতের সঙ্গে মসলায় কষানো ছোট চিংড়ির ভুনা হলে সাধারণ খাবারও জমে যায়। খুব বেশি জটিল উপকরণ ছাড়াই বাড়িতে সহজে তৈরি করা যায় এই রান্না।