সারাদেশ

বামনার উন্নয়নে কঠোর নির্দেশ চিফ হুইপের

বামনার উন্নয়ন ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আবহাওয়া

তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

রেসিপি

ঘরে বসেই খুব সহজে তৈরি করুন বরিশালের সুস্বাদু চিংড়ির জলটোবা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যার স্বাদ একবার পেলে ভোলা কঠিন। তেমনি একটি জিভে জল আনা খাবার হলো বরিশালের বিখ্যাত চিংড়ির জলটোবা। গরম ভাতের সঙ্গে এই দারুণ পদটি পরিবেশন করলে নিমেষেই থালা খালি হয়ে যাবে। চলুন, আজ জেনে নেওয়া যাক মজাদার এই চিংড়ির জলটোবা তৈরির সহজ রেসিপি।

সারাদেশ

‘আমার বাবা ভালো বাবা’, কাঁদতে কাঁদতে তুবার আকুতি

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে মারধরের শিকার অনিক সরদারকে তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাবাকে বিদায় দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তার চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়ে তুবা বিনতে অরণী। এ সময় তুবা বারবার বলতে থাকে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’

অর্থ-বাণিজ্য

ভাসমান হাটে চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

পিরোজপুরের বৈঠাকাটা ভাসমান হাটে নৌকায় চলে কৃষিপণ্যের কেনাবেচা। সপ্তাহে দুই দিন বসা এই হাটে চার ঘণ্টায় হয় কোটি টাকার বেচাকেনা।

বরিশাল আদালতে বিস্ফোরণ: চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক

বরিশাল আদালতে বিস্ফোরণকে ঘিরে বুধবার সকালে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা জজ আদালতের মূল ফটকের ভেতরে প্রবেশপথের বাম পাশে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। তখন আদালতের কার্যক্রম চলছিল। ফলে বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সেখানে উপস্থিত অনেকেই হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।