অপরাধ-দুর্নীতি

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রায়

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাতীয়

চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা কারাগারে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ইংরেজ (৬৪) অসুস্থ হয়ে বুধবার (২১ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান। তিনি মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জাতীয়

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর মোংলা সফর ঘিরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দরবনের বিভিন্ন এলাকা আকাশপথে পর্যবেক্ষণের পর দুপুর ১টার দিকে মোংলায় পৌঁছান তিনি। সফরে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

রাজনীতি

তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য করায় বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার বিষয়টিও বহিষ্কারের সিদ্ধান্তের পেছনে উল্লেখ করেছে দলীয় নেতৃত্ব।

অপরাধ-দুর্নীতি

মব সহিংসতা নাকি পরিকল্পিত হামলা, তদন্তে দায়ীদের শনাক্তের দাবি

দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি ও সংঘবদ্ধ হামলায় প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় ‘মব’ পরিচয়ের আড়ালে পরিকল্পিত অপরাধের দায় চাপা পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা এবং ঢাকার ধামরাইয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ নতুন করে বিষয়টি সামনে এনেছে। সংশ্লিষ্টদের মতে, হামলাকারীদের পাশাপাশি উসকানিদাতা ও পরিকল্পনাকারীদেরও তদন্তের আওতায় আনা জরুরি।

সারাদেশ

দিঘলিয়ায় দুর্গাপূজা: ৬১ মণ্ডপে উৎসব, জরুরি নির্দেশ

খুলনার দিঘলিয়ায় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭টি মণ্ডপ রয়েছে গাজীরহাট ইউনিয়নে। অন্যদিকে, যোগীপোল ইউনিয়নে রয়েছে মাত্র একটি মণ্ডপ। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে।

আবহাওয়া

তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সারাদেশ

উপকূলের পানিতে আর্সেনিক ও সিসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে অনেক এলাকায় সুপেয় পানি পাওয়া কঠিন। বিকল্প হিসেবে কেউ নলকূপের পানি ব্যবহার করেন, আবার কেউ বৃষ্টির পানি ধরে রেখে কয়েক মাসের প্রয়োজন মেটান। কিন্তু পানি দেখতে পরিষ্কার হলেই তা নিরাপদ এমন নিশ্চয়তা নেই। বিভিন্ন জরিপ ও গবেষণায় উপকূলের পানিতে আর্সেনিক, সিসা ও ক্ষতিকর জীবাণুর উপস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

সারাদেশ

৫০ দিনের ব্যবধানে একই পরিবারের বাবা-ছেলে খুন

খুলনার রূপসায় ছেলে জয় ঢালী হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনা ঘটে। মাগরিবের নামাজের পর স্থানীয় একটি চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

৪ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার দুই তরুণ

সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এ মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়ায় কটূক্তির অভিযোগে শিক্ষক আটক, এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় শিক্ষক আটক হওয়ার ঘটনায় দৌলতপুর উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া (লালন) নামে এক সহকারী শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বন্দরে রাজনৈতিক হস্তক্ষেপ নয়, ব্যবসাবান্ধব পরিবেশের ঘোষণা

দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

পদ্মার ঢলে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারও পরিবার

পদ্মার ঢলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা।

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন শিগগির

রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন গতি এসেছে। বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি চলতি সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পাশে এই সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।