সারাদেশ

খুলনায় বন্ধুর হাতে হাসিব হত্যা, নাটকীয় তদন্তে উদ্ঘাটন

খুলনা শহরের বিভিন্ন এলাকায় একসঙ্গে দিনমজুরের কাজ করতেন দুই বন্ধু হাসিব মৃধা ও মো. সোহেল। প্রতিদিনের মতো কাজের সন্ধানে বের হওয়া এই দুই তরুণ হঠাৎ একদিন একসঙ্গে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। নিখোঁজ হওয়ার তিন দিন পর হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন সোহেল। কিন্তু তাঁর সঙ্গে থাকা হাসিবের কোনো খোঁজ মেলে না। এতে করে পরিবারের মধ্যে শুরু হয় দুশ্চিন্তা ও সন্দেহ। কোথায় গেলেন হাসিব—এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সবার মনে।

সারাদেশ

কয়রায় নদীতে নৌকাডুবি: আকস্মিক ঝড়ে ২ জেলে নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

খুলনার কয়রা উপজেলার একটি নদীতে আকস্মিক ঝড়ে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ।