শিক্ষাঙ্গন

খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলন: মশাল হাতে শিক্ষার্থীদের জোরালো প্রতিবাদ

খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলন ঘিরে যৌন হয়রানি, বিচারহীনতা ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা।

অপরাধ-দুর্নীতি

খুলনা হত্যা মামলা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনা হত্যা মামলা নিয়ে প্রায় এক দশকের বিচারিক প্রক্রিয়ার পর গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। খুলনার লবণচরা এলাকায় বাবা–মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তবে একই ঘটনায় মেয়েকে ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডের সাজা সংশোধন করে তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

কন্যাসন্তান জন্মের পর স্ত্রী-সন্তানকে ফেলে গেলেন বাবা

কন্যাসন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী ও নবজাতককে ক্লিনিকে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে যশোরের কেশবপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন এগিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন নিজে উদ্যোগ নিয়ে প্রসূতি মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তাঁদের মায়ের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

যমজ কন্যা জন্মের পর তালাক, শেষমেশ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী

যমজ কন্যা জন্মের পর তালাক—এমন একটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশের পর অবশেষে সুখবর ফিরেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোলা গ্রামের এক পরিবারে। কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে যে নারীকে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল, শেষ পর্যন্ত সেই স্ত্রী ও তার দুই শিশুকন্যাকে পুনরায় গ্রহণ করেছেন স্বামী। প্রশাসন ও পুলিশের উদ্যোগে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে রিনা খাতুনের জীবনে। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর থানায় উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের উদ্যোগে দুই