সারাদেশ

প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

কেশবপুরের মৃৎশিল্প আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর দাপটে চাহিদা হারালেও এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। যশোরের কেশবপুরের স্থানীয় বাজারে হাঁড়ি, পাতিল, প্লেট, মগ, ফুলদানি, টব ও জগসহ নানা ধরনের মাটির পণ্য বিক্রি হচ্ছে। তবে কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে প্রাচীন এই লোকশিল্প দিন দিন কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।

আবহাওয়া

খুলনা নগরীর তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপণ ও জলাধার সংরক্ষণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে খুলনা নগরবাসীকে রক্ষা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও ব্যাপক বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, পুকুর ও জলাধার রক্ষার পাশাপাশি নগরীতে পর্যাপ্ত গাছ লাগানো গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সারাদেশ

কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ

কেশবপুর-পাঁজিয়া সড়কের মাগুরাডাঙ্গা ঈদগাহ সংলগ্ন এলাকায় প্রায় দুই মাসেও বেশি সময় ধরে চলছে কালভার্ট নির্মাণকাজ। তবে দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ায় এবং সড়কের সংস্কারকাজে ধীরগতির কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। এতে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও যানবাহন চালকেরা।

সারাদেশ

মৈত্রী স্কুল বাস: রামপালে শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা

বাগেরহাটের রামপালে মৈত্রী স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে যুক্ত হয়েছে নতুন সুবিধা। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ—বিআইএফপিসিএল-এর সামাজিক উন্নয়ন বা সিএসআর কর্মসূচির আওতায় দুটি নতুন মৈত্রী স্কুল বাস চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মৈত্রী স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাস দুটির উদ্বোধন করা হয়। একই দিনে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আরও

যশোরের ১,২৯০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত!

যশোর জেলার ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক শনাক্ত হয়েছে। এতে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নিজস্ব ল্যাবে নলকূপের পানি পরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় মোট ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‘চলো একসাথে গড়ি খেশরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলা খেশরা ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (GPA-5) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার​(২২শে আগস্ট) বিকাল ৫টায় শালিখা কলেজ অডিটোরিয়ামে খেশরা ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক