বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাওয়ার কথা রয়েছে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। শারদীয় দুর্গোৎসব ঘিরে তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে পূজামণ্ডপে বিশেষ আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় এই সভায় তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম সফরের কর্মসূচি এগিয়ে নেওয়া হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন