অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর দাবি, অস্ত্রটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত। অভিযানে কয়েকটি মাদকের আস্তানা উচ্ছেদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ এবং ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। তবে অভিযানের আগে পুলিশের সঙ্গে যথাযথ সমন্বয় হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পদত্যাগের নির্দেশের খবর প্রকাশের পর ইশরাকের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তা অস্বীকার করা হয়। সাংবাদিকদের জন্য খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো অডিও বার্তায়ও তিনি খবরটিকে গুজব হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান। তাঁর বক্তব্য, দল থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ফলে ইশরাকের পদত্যাগের নির্দেশের খবরটি নিয়ে নিশ্চিত হতে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন