এই ঘটনায় জিয়াদুল কবিরের দুই ভায়রার আরও তিন মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মালিহা (২৮), নাভিলা এবং আলভী (২৬)। পারিবারিক তথ্য অনুযায়ী, মালিহা এ বছর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং নাভিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করেন। আলভী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সন্তান ও নাতিকে হারানোর খবর পেয়ে শনিবার দুপুর ১২টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে বাসে রওনা হন জিয়াদুল কবির। মুঠোফোনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর একমাত্র ছেলে, মেয়ে ও নাতি আগুনে প্রাণ হারিয়েছেন। স্ত্রী কাজল রেখাও শোক সামলাতে পারছেন না। স্বজনদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন