চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী।

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ মিলন ধরের সভাপতিত্বে এবং চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মোঃ আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসুল আলম বদন প্রমুখ।

চন্দনাইশে দুর্গাপূজায় বস্ত্র বিতরণ ও আলোচনা সভা
গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় এমপি জসীম উদ্দীন আহমেদ ও এসপি মো. মাসুদ আলম সহ অন্য অতিথিরা। ছবি: সংগৃহীত

এসময় আরও উপস্থিত ছিলেন ড. শ্রী রাম আচার্য্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজু দাশ, ডাঃ বিধান ধর, খোকন ধর, পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বাবু আশীষ কুমার ধর, কৃষ্ণ ধর, এটিও বিকাশ ধর, বিজয় কৃষ্ণ ধর, দেবব্রত পাল দেবু, ত্রিদীপ কুমার ধর, শংকর ধর, চন্দ্র ধর, রানা ধর, শান্ত ধর, জয় ধর, যীশু ধর, শিমুল ধর, শাওন ধর, মনতোষ ধর, সৌরভ ধর, বরুন ধর, অভি চৌধুরী, রিমন ধর, জয়ন্ত ধর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেজন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলে এই চন্দনাইশকে একটি শান্তি ও সম্প্রীতির মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আমার টিম মেম্বার যদি সৎ না হয়, যদি হক-হালাল না চিনে তাহলে আমি কাজ করতে পারবো না। তাই একজন সৎ যোগ্য মানুষকে আপনারা মেয়র নির্বাচিত করবেন। আপনাদের জন্য যা যা করে দিতে হয় আমি করে দেবো। চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিকে কোন কিছুর অভাব থাকবে না। আমরা আছি, সরকার আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আছে। মানবিক প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছে। আপনারা পরিবার-পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দেবো।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিটি মণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত পক্ষ থেকে চন্দনাইশের প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। এ সময় তিনি গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। তিনি পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

এসময় মঞ্চে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

ছবির ক্যাপশনঃ গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় এমপি জসীম উদ্দীন আহমেদ ও এসপি মো. মাসুদ আলম সহ অন্য অতিথিরা।