বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিশেষ করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ হুইপের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন