সারাদেশ
কন্যাসন্তান জন্মের পর স্ত্রী-সন্তানকে ফেলে গেলেন বাবা
কন্যাসন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী ও নবজাতককে ক্লিনিকে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে যশোরের কেশবপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন এগিয়ে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন নিজে উদ্যোগ নিয়ে প্রসূতি মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করেন এবং তাঁদের মায়ের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লংমার্চ, পুলিশি ব্যারিকেডে উত্তেজনা
শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্রে ভুল সংশোধন এবং এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেন। সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেও শিক্ষা ভবনের সামনে পৌঁছে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
