দেশের শিক্ষা কার্যক্রমকে ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যতে পাবলিক পরীক্ষাগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুনের শেষ ভাগে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, করোনা ও বিভিন্ন জটিলতার কারণে গত কয়েক বছরে শিক্ষাব্যবস্থায় সেশনজট তৈরি হয়েছে। সেই চাপ কমিয়ে শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে ধাপে ধাপে সময়সূচি সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না হওয়া নিশ্চিত করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আইইউটির শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন