চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের ২ সক্রিয় সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ০১ অক্টোবর রাত ১০টা থেকে ০২ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহেদুল ইসলাম (২০), চন্দনাইশ থানার মামলা নং-০৮, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৭/৮/৯/১১/১২/১৩ ধারার আসামি, বাড়ি দোহাজারী পৌরসভার বাবুখান বাড়ি, ৭নং ওয়ার্ড; ছাত্রলীগের সক্রিয় সদস্য এহছান করিম জোবায়ের (২২), একই মামলার আসামি, বাড়ি পূর্ব দোহাজারী আজিম মাস্টার পাড়া, ৭নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা; এছাড়া সাতবাড়িয়া দক্ষিণ হারলার মোহাম্মদ নাছির উদ্দীন (দায়রা নং-১৭৩১/২৪, এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় সাজাপ্রাপ্ত) এবং চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড হাজীর পাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪), মোবাইল কোর্ট মামলা নং-১৩৬/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহেদুল ও জোবায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। আদালত মো. ফজল করিম রিয়াদ (২৪) কে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ৪ জনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।