চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দিক-নির্দেশনায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাফরাবাদ জলদাস পাড়া এলাকার সুভাষ দাশের ছেলে প্রনব দাশ (২০) ও বৈলতলী ৪নং ওয়ার্ডের মন্টু জলদাশের ছেলে অন্তর জলদাশ (২০)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ১৬৪/২৬ ও ১৬৫/২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।