চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে শনিবার (৩ অক্টোবর) রাত ১০টা থেকে রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ থানার দস্যুতা মামলার আসামি মাহামুদুল করিম (৪৪), যৌতুক নিরোধ আইনের মামলার আসামি নুরুল ইসলাম (৪০) এবং মোবাইল কোর্টে।

গ্রেপ্তার আসামি আদালতে
গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৯(১) ধারায় ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ডের আসামি নিশান মনি (২১)।

মাহামুদুল করিম কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকার বাসিন্দা, নুরুল ইসলাম চন্দনাইশের কাঞ্চননগরের এবং নিশান মনি বরকল এলাকার বাসিন্দা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।