চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে সোমবার (৬ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ইমরান হোসেন (২১): (চন্দনাইশ থানার চুরি মামলা নং-০২/২৬ (জিআর-১৩৩) এর এজাহারভুক্ত আসামি। তার বাড়ি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ধনারপাড়া চৌকিদার বাড়ি এলাকায়), বিকাশ (৪৫): (দীর্ঘ ২২ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ২০০৩ সালের একটি ডাকাতি মামলায় (সাজা জিআর-১৫২/০৩) গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বাড়ি বৈলতলী এলাকায়।), রায়হান (২৮): (চন্দনাইশ থানার জিআর-৯০/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি। তার বাড়ি দক্ষিণ জোয়ারা ৬নং ওয়ার্ডে)।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"