ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৪ দিন ধীরগতির ইন্টারনেটের আশঙ্কা

সমুদ্রের নিচে স্থাপিত সাবমেরিন ক্যাবলের একটি অংশ কাটা অবস্থায় এর ভেতরের ফাইবার কাঠামো প্রদর্শন

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে টানা চার দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক সি-মি-উই-৫ (SEA-ME-WE-5)–এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত সি-মি-উই-৫ ক্যাবলের সার্কিটগুলোর ডেটা প্রবাহ আংশিকভাবে প্রভাবিত হতে পারে।

ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সাময়িক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প হিসেবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সচল থাকবে, যা এই সময়ে ইন্টারনেট সংযোগ বজায় রাখতে সহায়তা করবে।

এছাড়া সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে তারা কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে দ্রুত স্বাভাবিক সেবা পুনরুদ্ধার করা যায়।

বর্তমানে দেশে মোট ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ১০ হাজার জিবিপিএসের বেশি। এর মধ্যে সি-মি-উই-৫ থেকে প্রায় ১ হাজার ৪৮৮ জিবিপিএস এবং সি-মি-উই-৪ :থেকে প্রায় ২ হাজার ৭০৪ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়। বাকি অংশ আন্তর্জাতিক স্থলভিত্তিক ক্যাবলের মাধ্যমে আমদানি করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৪ দিন ধীরগতির ইন্টারনেটের আশঙ্কা

Update Time : ০৯:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে টানা চার দিন ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্ক সি-মি-উই-৫ (SEA-ME-WE-5)–এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত সি-মি-উই-৫ ক্যাবলের সার্কিটগুলোর ডেটা প্রবাহ আংশিকভাবে প্রভাবিত হতে পারে।

আরও পড়ুন  দেশে নিবন্ধিত সিম ৩২ কোটি, জনসংখ্যার প্রায় দ্বিগুণ

ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সাময়িক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প হিসেবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সচল থাকবে, যা এই সময়ে ইন্টারনেট সংযোগ বজায় রাখতে সহায়তা করবে।

এছাড়া সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে তারা কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে দ্রুত স্বাভাবিক সেবা পুনরুদ্ধার করা যায়।

আরও পড়ুন  শাওমি হোম অ্যাপ্লায়েন্স নিয়ে বাংলাদেশে স্মার্ট লিভিং ইকোসিস্টেম