ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাম মৃত্যু ছাড়াল ৬০০, নতুন আক্রান্ত আরও ৫৫ Logo আর্জেন্টিনা নয়, ব্রাজিলও নয়; সবচেয়ে দামি দল ফ্রান্স Logo সুন্দরবন ভ্রমণ প্যাকেজ: খরচ, দর্শনীয় স্থান ও পূর্ণ গাইড Logo খুরশিদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, স্ত্রীর ঋণ খেলাপি হওয়া বাধা নয়: বাংলাদেশ ব্যাংক Logo স্পেন দলে জার্সি চমক, ১০ নম্বর পেলেন ওলমো; আলোচনায় গাভির নতুন পরিচয় Logo এসএসসি পরীক্ষা সূচি নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য Logo ডেঙ্গু চিকিৎসা সহজ করতে বেসরকারি হাসপাতালে বড় ছাড়ের প্রস্তাব Logo ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে পুনর্বাসনের পরিকল্পনা Logo সিভি ভুল এড়ানোর গাইড: চাকরি পেতে জরুরি টিপস Logo ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধি: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৭ জনের নতুন তথ্য
মন্তব্য প্রকাশের নীতিমালা

পাঠকদের জন্য একটি সুস্থ, গঠনমূলক ও সম্মানজনক আলোচনার পরিবেশ বজায় রাখতে ‘মীরর বাংলা’ নিউজ পোর্টালে মন্তব্য করার ক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালাগুলো মেনে চলার অনুরোধ করা হলো:

১. ভাষা ও প্রাসঙ্গিকতা

  • প্রাসঙ্গিকতা: মন্তব্য অবশ্যই পঠিত সংবাদ বা নির্দিষ্ট বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হতে হবে।

  • বাংলা হরফ বাধ্যতামূলক: মন্তব্য অবশ্যই বাংলা ভাষায় এবং বাংলা হরফে লিখতে হবে। ইংরেজি হরফে লেখা বাংলা (Banglish) মন্তব্য সরাসরি বাতিল বলে গণ্য হবে।

  • বাক্য গঠন: অসংলগ্ন বা অর্থহীন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না। তবে দৃষ্টিকটু বানান ভুল বা অসম্পূর্ণ বাক্যের ক্ষেত্রে ‘মীরর বাংলা’ কর্তৃপক্ষ তা সম্পাদনা সাপেক্ষে প্রকাশ করতে পারে।

২. শিষ্টাচার ও আচরণবিধি

  • ব্যক্তিগত আক্রমণ ও হুমকি: মন্তব্যে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, ভয় দেখানো বা কোনো ধরনের হুমকি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

  • অশ্লীলতা: কোনো প্রকার অশ্লীল, অশালীন, কুরুচিপূর্ণ বা ইঙ্গিতবাহী শব্দ ব্যবহার করা যাবে না।

  • নাম বিকৃতি ও হেয়করণ: কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করতে অবমাননাকর কোনো প্রাণীবাচক নাম দেওয়া বা কারো নাম বিকৃত করে মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. আইন, ধর্ম ও সংবেদনশীলতা

  • আইনের প্রতি শ্রদ্ধা: বাংলাদেশের প্রচলিত কোনো আইন বা সংবিধান লঙ্ঘন করে এমন মন্তব্য করা যাবে না।

  • ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতি: কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস বা কারও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকুন।

  • বৈষম্য ও বিদ্বেষ: কোনো নির্দিষ্ট ব্যক্তি, জাতি, গোষ্ঠী বা ভাষার প্রতি অবমাননামূলক বা বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না।

৪. স্প্যাম ও প্রোফাইল

  • লিংক শেয়ারিং: সংবাদের মন্তব্যের ঘরে কোনো প্রকার ওয়েবসাইটের লিংক (Link) শেয়ার করা যাবে না।

  • ছদ্মনাম ব্যবহার: মন্তব্য করার ক্ষেত্রে উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা কুরুচিপূর্ণ ইঙ্গিতবাহী কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না।

৫. দায়বদ্ধতা ও কর্তৃপক্ষের অধিকার

  • মতামতের দায়ভার: মন্তব্যের ঘরে প্রকাশিত মতামত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পাঠকের নিজস্ব। পাঠকদের প্রকাশিত কোনো মন্তব্যের জন্য ‘মীরর বাংলা’ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না।

  • কর্তৃপক্ষের অধিকার: ‘মীরর বাংলা’ কর্তৃপক্ষ যেকোনো সময়, যেকোনো ইস্যুতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাঠকের মন্তব্য বাতিল, পরিমার্জন বা মুছে দেওয়ার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।