ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটনার হাওরে নৌকাবাইচ, লাখো মানুষের উচ্ছ্বাস Logo জলবায়ু ঝুঁকি মোকাবেলায় পরিবেশবান্ধব ব্যবসার আহ্বান প্রতিমন্ত্রী শেখ ফরিদের Logo ঢাকার প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, নতুন ক্লাব পাচ্ছেন না ব্রাজিল তারকা Logo শাহজালাল বিমানবন্দরে ১২০টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস Logo বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য জানালেন হুমায়ুন কবির Logo ডায়াবেটিসে কী খাবেন? ৫ ভুল ধারণার সত্যতা জানুন Logo ঝালকাঠিতে মাদকবিরোধী কর্মসূচি, নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য জানালেন হুমায়ুন কবির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৭

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। তবে সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে শুক্রবার তাঁর একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

জ্বালানি খাত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, বিগত সময়ে জ্বালানি খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, তা খাতটির দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মক্কা চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানান হুমায়ুন কবির।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতে কেউ চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইটনার হাওরে নৌকাবাইচ, লাখো মানুষের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য জানালেন হুমায়ুন কবির

Update Time : ০৬:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। তবে সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে শুক্রবার তাঁর একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে সাংবাদিকরা হেনস্তার শিকার হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।

আরও পড়ুন  ধর্ষণ মামলা পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

জ্বালানি খাত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, বিগত সময়ে জ্বালানি খাতে কীভাবে দুর্নীতি হয়েছে, তা খাতটির দিকে তাকালেই বোঝা যায়। বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মক্কা চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানান হুমায়ুন কবির।

আরও পড়ুন  রাজনৈতিক আশ্রয়ে মাদক-সন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না : পানিসম্পদমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতে কেউ চাপ দিচ্ছে না। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হতে পারে। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ: শুক্রবার ঘোষণা নিয়ে জোরালো আলোচনা