ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক Logo দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা Logo রাবিতে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি সম্বলিত বিলবোর্ড, সমালোচনা Logo ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে একই দিনে তিনজনের মৃত্যু, আহত ২ Logo বাংলাদেশে EO G2 অফ-গ্রিড ইনভার্টার উন্মোচন করল গুডউই Logo দোহারে শিক্ষা, বিজ্ঞান, নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে জেলা প্রশাসনের বহুমুখী উদ্যোগ Logo যোগদানের ৬ দিন পর বরিশাল জেলা সিভিল সার্জন প্রত্যাহার Logo গবেষণা প্রত্যাহার: বাংলাদেশি গবেষণায় বড় সতর্কবার্তা Logo আদালত প্রাঙ্গণে আসামিকে স্বজনের দেওয়া পাউরুটিতে ইয়াবা-গাঁজা Logo সীমান্তে কেনাকাটা চলছে নার্কো-কারেন্সিতে : নিত্যপণ্যের বিনিময়ে আসছে মাদক

দোহারে শিক্ষা, বিজ্ঞান, নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে জেলা প্রশাসনের বহুমুখী উদ্যোগ

দোহারে জেলা প্রশাসনের বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি

ঢাকার দোহার উপজেলায় শিক্ষা, বিজ্ঞানচর্চা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলা।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় হৃদ লহরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফারিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম।

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতে সময় ও কষ্ট কমিয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর ও ব্যবহারিক করতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে আবেদন করা ১৪ জন অসহায়, দুস্থ ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের মতে, এই সহায়তা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ ও নারীর ক্ষমতায়নে এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের ২ নাগরিক আটক

দোহারে শিক্ষা, বিজ্ঞান, নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে জেলা প্রশাসনের বহুমুখী উদ্যোগ

Update Time : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাকার দোহার উপজেলায় শিক্ষা, বিজ্ঞানচর্চা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলা।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় হৃদ লহরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফারিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম।

আরও পড়ুন  ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, প্রথমবার অভিন্ন প্রশ্নপত্র

কর্মসূচির আওতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতে সময় ও কষ্ট কমিয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর ও ব্যবহারিক করতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন  ধোপাছড়ি চিড়িংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক মীর কুতুব উদ্দিন

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে আবেদন করা ১৪ জন অসহায়, দুস্থ ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসনের মতে, এই সহায়তা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে গ্রিন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচিরও উদ্বোধন করা হয়। এ কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন  গবেষণা প্রত্যাহার: বাংলাদেশি গবেষণায় বড় সতর্কবার্তা