ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

স্টার স্টোরিজ অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

স্টার স্টোরিজ শিরোনামের নতুন এই সেলিব্রেটি টক শোটি আজ রাত আটটায় মুক্তি পাচ্ছে। তারকাদের অন্তরালের অজানা গল্প ও জীবনযাপন তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে যাওয়া এই আয়োজনের প্রথম পর্বে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সাবলীল সঞ্চালনায় আড্ডাটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।

খোলামেলা আলাপে বাঁধন জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়, ভালোবাসা এবং বিয়ের ইচ্ছার কথা। পাশাপাশি পুরুষ ভক্ত ও নারী হেটার্সদের নিয়ে তার মজার মন্তব্য দর্শকদের বাড়তি বিনোদন যোগ করবে।

শোবিজ অঙ্গনের পাশাপাশি সমসাময়িক রাজনীতি এবং ছাত্র-জনতার আন্দোলন নিয়েও নিজের স্পষ্ট দর্শন তুলে ধরেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তার চিন্তাভাবনা বেশ প্রশংসিত হয়েছে।

সিরিয়াস আলাপের বাইরেও অনুষ্ঠানে থাকছে ফান গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার পর্ব। যেখানে অভিনেত্রীর আরও মজার ও ব্যক্তিগত কিছু উত্তর সামনে আসবে যা দর্শকদের আনন্দ দেবে।

নাবিলা মারজুকের প্রযোজনা এবং লিটু হাসানের স্টুডিও ইনচার্জিতে নির্মিত এই শোটি তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করবে। এই ব্যতিক্রমী আড্ডাটি দর্শকদের কতটা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার মূল বিষয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

Update Time : ০১:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

স্টার স্টোরিজ শিরোনামের নতুন এই সেলিব্রেটি টক শোটি আজ রাত আটটায় মুক্তি পাচ্ছে। তারকাদের অন্তরালের অজানা গল্প ও জীবনযাপন তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে যাওয়া এই আয়োজনের প্রথম পর্বে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সাবলীল সঞ্চালনায় আড্ডাটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন  ফেসবুক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

খোলামেলা আলাপে বাঁধন জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়, ভালোবাসা এবং বিয়ের ইচ্ছার কথা। পাশাপাশি পুরুষ ভক্ত ও নারী হেটার্সদের নিয়ে তার মজার মন্তব্য দর্শকদের বাড়তি বিনোদন যোগ করবে।

শোবিজ অঙ্গনের পাশাপাশি সমসাময়িক রাজনীতি এবং ছাত্র-জনতার আন্দোলন নিয়েও নিজের স্পষ্ট দর্শন তুলে ধরেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তার চিন্তাভাবনা বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন  মৌনী রায়ের জবাব! বরুণ ধাওয়ানের ‘মা’ চরিত্র নিয়ে তুমুল বিতর্ক

সিরিয়াস আলাপের বাইরেও অনুষ্ঠানে থাকছে ফান গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার পর্ব। যেখানে অভিনেত্রীর আরও মজার ও ব্যক্তিগত কিছু উত্তর সামনে আসবে যা দর্শকদের আনন্দ দেবে।

নাবিলা মারজুকের প্রযোজনা এবং লিটু হাসানের স্টুডিও ইনচার্জিতে নির্মিত এই শোটি তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করবে। এই ব্যতিক্রমী আড্ডাটি দর্শকদের কতটা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার মূল বিষয়।

আরও পড়ুন  'ডায়াটলভ পাস' রহস্য: বরফের পাহাড়ে ৯ অভিযাত্রীর মৃত্যুর আসল ঘটনা কী?