ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার Logo বিয়ের আগে বর কনের যেসব স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই করানো উচিত Logo জিপিএফে জমা যত কম, মুনাফা তত বেশি—সর্বোচ্চ ১৩ শতাংশ Logo তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক Logo বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: আতাউল্লাহ আমীন Logo রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই Logo রেফারিং নিয়ে বিতর্কের পরও শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও Logo শচিনকে ছাড়িয়ে ২৩ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে জো রুট Logo তেলের ডিপোতে চাঁদা দাবি, কৃষক দলের নেতা গ্রেফতার হয়ে বহিষ্কার Logo মেরুদণ্ডে এখনও ৫ আগস্টের গুলির স্প্লিন্টার গেঁথে আছে: নবী হোসেন

রেফারিং নিয়ে বিতর্কের পরও শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। তবে আপাতত সেই মন্তব্যের কারণে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ এই কোচকে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিদের সংগঠন

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, মরিনিওর মন্তব্যের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করেছিল রেফারিদের সংগঠন। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা করা হয়। তবে সোমবারের বৈঠকের পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মূল রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও। বিশেষ করে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে প্রকাশ করেন অসন্তোষ

রিয়াল কোচের অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড় এমন অপরাধ করেছিলেন, যার জন্য লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তাদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি

একই সঙ্গে ম্যাচ পরিচালনার জন্য রেফারি ওর্তিস আরিয়াসের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও। ভিএআর কর্মকর্তা ত্রুহিয়োর আগের একটি রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও নিজের বক্তব্যে তুলে আনেন তিনি

মরিনিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে সর্বোচ্চ চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানারও শঙ্কা ছিল। তবে রেফারিদের সংগঠন শেষ পর্যন্ত অভিযোগ না করায় আপাতত সেই সম্ভাবনা থাকছে না

জনপ্রিয় সংবাদ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

রেফারিং নিয়ে বিতর্কের পরও শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

Update Time : ১০:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রিদ ডার্বির পর রেফারিং নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও। তবে আপাতত সেই মন্তব্যের কারণে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না পর্তুগিজ এই কোচকে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ না তোলার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ রেফারিদের সংগঠন

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, মরিনিওর মন্তব্যের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করেছিল রেফারিদের সংগঠন। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি কমিটির (সিটিএ) আইনি বিভাগের সঙ্গেও আলোচনা করা হয়। তবে সোমবারের বৈঠকের পর শেষ পর্যন্ত অভিযোগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আরও পড়ুন  রোনালদোর গোপন বিয়ে? ভাইরাল নিমন্ত্রণপত্রে তোলপাড়

গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে মূল রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও। বিশেষ করে ভিএআর কর্মকর্তা ড্যানিয়েল ত্রুহিয়ো সুয়ারেসের ভূমিকা নিয়ে প্রকাশ করেন অসন্তোষ

রিয়াল কোচের অভিযোগ ছিল, আতলেতিকোর দুই খেলোয়াড় এমন অপরাধ করেছিলেন, যার জন্য লাল কার্ড দেখানো উচিত ছিল। কিন্তু রেফারি তাদের মাঠ ছাড়ার নির্দেশ দেননি

আরও পড়ুন  বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ইতিহাসে নতুন রেকর্ড

একই সঙ্গে ম্যাচ পরিচালনার জন্য রেফারি ওর্তিস আরিয়াসের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ সামলানোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনিও। ভিএআর কর্মকর্তা ত্রুহিয়োর আগের একটি রিয়াল-সংশ্লিষ্ট ম্যাচের ঘটনাও নিজের বক্তব্যে তুলে আনেন তিনি

মরিনিওর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে সর্বোচ্চ চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানারও শঙ্কা ছিল। তবে রেফারিদের সংগঠন শেষ পর্যন্ত অভিযোগ না করায় আপাতত সেই সম্ভাবনা থাকছে না

আরও পড়ুন  নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ