ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাট রপ্তানিতে বড় লক্ষ্য: ৫ বছরে দ্বিগুণ আয়ের পরিকল্পনা Logo এআই ডেটা সেন্টারে যুদ্ধের হুমকি: কেন সহজ টার্গেট হয়ে উঠছে? Logo স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী, আজ কত টাকায় মিলছে এক ভরি? Logo ৯ আগস্ট চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে বড় কর্মসূচি Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, রাত পর্যন্ত মুখোমুখি অবস্থান Logo সরকারি দপ্তরে এআই ব্যবহারে কেন সতর্ক করল সরকার? Logo ঘরেই বানান রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি পটেটো ওয়েজেস Logo সুখবর! সৌদি উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজির ঢাকা সফর এবং গুরুত্বপূর্ণ আলোচনা Logo ইলিয়াস কাঞ্চন দেশে ফিরলেন: চিকিৎসা শেষে সুখবর, জানালেন গুরুত্বপূর্ণ বার্তা Logo নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমানের সহযোগী চন্দনাইশে ছাত্রলীগ ও যুবলীগের বর্তমানে সক্রিয় ২ কর্মী গ্রেপ্তার

গণভোটের রায় অস্বীকার করছে সরকার, সংকটের আশঙ্কা: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে একটি গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে দেওয়া ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী।

শনিবার (২ মে ২০২৬) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায়—এই দুই বিষয়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে বারবার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটে জনগণের দেওয়া সরাসরি রায় নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান দিচ্ছেন না। এতে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, সরকারের প্রকৃত উদ্দেশ্য কী।

তিনি আরও বলেন, গণভোটের আগে দীর্ঘ সময় থাকা সত্ত্বেও সরকার বা সংশ্লিষ্ট মহল থেকে কোনো আপত্তি তোলা হয়নি। ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর, ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ জারি, ২৫ নভেম্বর গণভোটের অধ্যাদেশ এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ—এই পুরো প্রক্রিয়ার কোথাও কেউ অসাংবিধানিকতার প্রশ্ন তোলেনি। অথচ এখন ক্ষমতায় এসে একই বিষয়কে অবৈধ বলা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলপ্রধান থাকতে পারবেন না—এমন প্রস্তাবে আপত্তি রয়েছে সরকারের। পাশাপাশি উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা, বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন গঠন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনে প্রধানমন্ত্রীর প্রভাব কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সরকার গ্রহণ করতে চাইছে না। এসব সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান পরিস্থিতিকে তিনি কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায়কে উপেক্ষা করা গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়, বরং ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে দেশে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এমনকি সহিংসতার আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনো সময় আছে পরিস্থিতি সংশোধনের। জনগণের রায়কে সম্মান জানিয়ে সংসদে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঁচ কোটি মানুষের দেওয়া রায় যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব। তখন আন্দোলনই হবে একমাত্র পথ।”

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শফিকুল আলম এবং খুলনা জেলা আমির এমরান হুসাইন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি মুহাম্মদ শাহ আলম। আলোচনায় অংশ নেন সাবেক উপসচিব শ ম আবু তালিব, শিক্ষাবিদ শামসুজ্জামান, অধ্যক্ষ আবদুর রহমান, এনসিপির নেতা আহম্মদ হামীম এবং খেলাফত মজলিশের নেতা এফ এস হারুন অর রশীদসহ আরও অনেকে।

সেমিনারে বক্তারা গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং রাজনৈতিক সমঝোতার মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানান।

পাট রপ্তানিতে বড় লক্ষ্য: ৫ বছরে দ্বিগুণ আয়ের পরিকল্পনা

গণভোটের রায় অস্বীকার করছে সরকার, সংকটের আশঙ্কা: মিয়া গোলাম পরওয়ার

Update Time : ০৭:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশকে একটি গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে দেওয়া ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং গণতন্ত্রের মৌলিক চেতনার পরিপন্থী।

শনিবার (২ মে ২০২৬) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সরকার পরিকল্পিতভাবে ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায়—এই দুই বিষয়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা সংসদে বারবার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটে জনগণের দেওয়া সরাসরি রায় নিয়ে কোনো সুস্পষ্ট অবস্থান দিচ্ছেন না। এতে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, সরকারের প্রকৃত উদ্দেশ্য কী।

আরও পড়ুন  রাজনৈতিক ঐক্যই স্থিতিশীল বাংলাদেশের ভিত্তি

তিনি আরও বলেন, গণভোটের আগে দীর্ঘ সময় থাকা সত্ত্বেও সরকার বা সংশ্লিষ্ট মহল থেকে কোনো আপত্তি তোলা হয়নি। ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর, ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ জারি, ২৫ নভেম্বর গণভোটের অধ্যাদেশ এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ—এই পুরো প্রক্রিয়ার কোথাও কেউ অসাংবিধানিকতার প্রশ্ন তোলেনি। অথচ এখন ক্ষমতায় এসে একই বিষয়কে অবৈধ বলা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলপ্রধান থাকতে পারবেন না—এমন প্রস্তাবে আপত্তি রয়েছে সরকারের। পাশাপাশি উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা, বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন গঠন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনে প্রধানমন্ত্রীর প্রভাব কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সরকার গ্রহণ করতে চাইছে না। এসব সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন  গণভোট ইস্যুতে সরকারকে আক্রমণ, গোলাম পরওয়ারের বক্তব্য

বর্তমান পরিস্থিতিকে তিনি কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায়কে উপেক্ষা করা গণতন্ত্রের বৈশিষ্ট্য নয়, বরং ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে দেশে রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এমনকি সহিংসতার আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনো সময় আছে পরিস্থিতি সংশোধনের। জনগণের রায়কে সম্মান জানিয়ে সংসদে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঁচ কোটি মানুষের দেওয়া রায় যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব। তখন আন্দোলনই হবে একমাত্র পথ।”

আরও পড়ুন  আফরোজা আব্বাস নতুন দায়িত্ব: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ