নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ হাছান (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
স্বজনরা জানান, স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় হাছান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
মোহাম্মদ হাছানের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন