চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চাটগাঁইয়া ব্যবসায়ীক সমিতি ওমানের  বর্ষপূর্তি উপলক্ষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার ওমানের হালবান আল সাবা রিসোর্টে এ আয়োজন করা হয়।

সমিতির সম্মানিত সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল, মাইজভাণ্ডারী কালাম, অতিথিদের সুপরামর্শ ও গুণীজনদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ওমান মাবেলা সানাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তাফা নেজাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ শহিদুল হক বাবুল, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ শাহা আলম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ একরাম হোসেন, মোহাম্মদ গিয়াস উদ্দীন, তৌহিদুল ইসলাম ইমন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ মাসুদ, মোঃ আব্দুল গণী, মোঃ শাহ্ আলম ও মোঃ নাঈম শেখ।

পরিশেষে উক্ত সমিতি ও সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিক।

প্রবাসে চাটগাঁইয়া ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য জোরদার করতেই এই বনভোজনের আয়োজন বলে জানান আয়োজকরা।