ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপে

মন্ত্রিসভার বৈঠক। ছবি: সংগৃহীত

নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক সরকারি কর্মচারী ও সশস্ত্র বাহিনীর জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এই কাঠামোর আওতায় গ্রেডভেদে কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট ৩টি ধাপে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ৯ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ভাতা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

সরকারি কর্মচারীদের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে মোবাইল ভাতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবারের মতো প্রতি মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা চালু হচ্ছে।

নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে। বাড়তি এই অর্থের সংস্থান করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে দেশের প্রায় ৩৩ লাখ সামরিক-অসামরিক ও অবসরপ্রাপ্ত কর্মচারী এই কাঠামোর সুফল পাবেন।

বেতন বাড়বে ১০০-১৪২%, দেওয়া হবে চার ধাপে

Update Time : ০৬:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক সরকারি কর্মচারী ও সশস্ত্র বাহিনীর জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এই কাঠামোর আওতায় গ্রেডভেদে কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মোট ৩টি ধাপে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন  পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: প্রতিমন্ত্রী

অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ৯ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ভাতা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

সরকারি কর্মচারীদের জন্য ইন্টারনেট ব্যবহার সহজ করতে মোবাইল ভাতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য প্রথমবারের মতো প্রতি মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা চালু হচ্ছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারেরসঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ আজ