চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে উপজেলার দুটি কমিটিকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ।

সভায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সনাতনীদের ঐক্যে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে উৎপল রক্ষিতকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার ভবশঙ্কর ধরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজু দাশকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক অ্যাড. অঞ্জন প্রসাদ ও বাবু দাশ (বাবলু), লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, অলক কুমার দে, অমিতাভ চৌধুরী টিটু, রুপম দেব, তপন চক্রবর্তী, রুপক ঘোষ, অসীম বণিক, দিলীপ ধর, অজিত ব্যানার্জী, লিটন দাশ, ভবতোষ শীল, সমর ভট্টাচার্য, সাগর ধর, সৈকত দাশ ইমন, রুবেল দত্ত ও রিপন দেব।
এ সময় কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত ১২ সদস্যের সাবজেক্ট কমিটির নথিও প্রদান করা হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সিলমোহরকৃত এবং প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন