ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামপুরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একাধিক মামলার আসামি, তদন্তে পুলিশ Logo জমিজমার বিরোধের রায় বাবার পক্ষে, ক্ষোভে প্রাণ গেল বৃদ্ধের Logo অ্যালগরিদম শব্দের ইতিহাস: মুসলিম বিজ্ঞানীর অমর অবদান Logo আফরান নিশোর নতুন তিন সিনেমা, বড় চমকের অপেক্ষায় ভক্তরা Logo হজ শেষে দেশে ফিরলেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ জনের Logo শিশুদের দেশের সম্পদ গড়তে গুরুত্বের বার্তা দিলেন মির্জা ফখরুল Logo গাঁজাসহ আটক স্বামী: কারাগারে সাক্ষাতে নতুন তথ্য Logo বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি ব্রিতো আর নেই, শোকে ফুটবল বিশ্ব Logo বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই ইতিহাস, ৩ লাল কার্ডের রেকর্ড Logo বিশ্বকাপে নামার আগেই মেসির নতুন রেকর্ড, চমকে দিলেন ভক্তদের

জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন!

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি ময়দান শনিবার (২৫ এপ্রিল) সাক্ষী হলো আরও একটি জমজমাট লড়াইয়ের। শতবর্ষী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসরে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার বাঘা শরীফ। অন্যদিকে, গতবারের মতো এবারও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রাশেদ বলীকে।

শনিবার দুপুর ৩টার দিকে হাজারো দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে এই মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আবদুল জব্বারের বলীখেলা
আবদুল জব্বারের বলীখেলা

তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮ জন বলী অংশ নেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ছুটে এসেছেন প্রতিযোগীরা। বিশেষ করে তরুণ বলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা মনে করছেন, এই তরুণদের হাত ধরেই ঐতিহ্যবাহী খেলাটি ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।

মাঠে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম রাউন্ড থেকেই প্রতিটি ধাপে ছিল চরম উত্তেজনা। বাছাই পর্বে বিজয়ী ৫০ জন বলীকে সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়। এরপর ধাপে ধাপে সেরা বলীদের মধ্য থেকে চূড়ান্ত চারজন সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হন কুমিল্লার রাশেদ বলী এবং সাবেক দুইবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। দুই বলীর মধ্যে দীর্ঘক্ষণ চলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন বাঘা শরীফ। এর মধ্য দিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন তিনি।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন।

কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ লালদীঘি ময়দান এদিন কানায় কানায় পূর্ণ ছিল। মাঠের চারপাশ, আশপাশের ভবনের ছাদ এমনকি সীমানা প্রাচীর টপকেও অসংখ্য মানুষ খেলা উপভোগ করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে মেলা ও খেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল, যাতে পরীক্ষার্থীদের কোনো ব্যাঘাত না ঘটে।

নিরাপত্তার স্বার্থে মাঠজুড়ে ছিল কড়া নজরদারি। সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং ওয়াচ টাওয়ার বসানোর পাশাপাশি সিএমপি ও র‌্যাবের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছিল।

ইতিহাসের পাতা থেকে ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের তরুণ সমাজকে শারীরিকভাবে চাঙ্গা এবং ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার প্রচলন করেন। সময়ের পরিক্রমায় শতাধিক বছর পেরিয়ে এটি আজ শুধু একটি খেলা নয়, চট্টগ্রামের মানুষের প্রাণের লোকজ ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রামপুরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একাধিক মামলার আসামি, তদন্তে পুলিশ

জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

Update Time : ০৭:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি ময়দান শনিবার (২৫ এপ্রিল) সাক্ষী হলো আরও একটি জমজমাট লড়াইয়ের। শতবর্ষী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসরে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার বাঘা শরীফ। অন্যদিকে, গতবারের মতো এবারও রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রাশেদ বলীকে।

শনিবার দুপুর ৩টার দিকে হাজারো দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে এই মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

আবদুল জব্বারের বলীখেলা
আবদুল জব্বারের বলীখেলা

তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৮ জন বলী অংশ নেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ছুটে এসেছেন প্রতিযোগীরা। বিশেষ করে তরুণ বলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা মনে করছেন, এই তরুণদের হাত ধরেই ঐতিহ্যবাহী খেলাটি ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।

আরও পড়ুন  তারেক রহমান শ্রমিক খাতা নাম লেখানো: দেশ গড়ার আহ্বান দিলেন প্রধানমন্ত্রী

মাঠে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম রাউন্ড থেকেই প্রতিটি ধাপে ছিল চরম উত্তেজনা। বাছাই পর্বে বিজয়ী ৫০ জন বলীকে সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়। এরপর ধাপে ধাপে সেরা বলীদের মধ্য থেকে চূড়ান্ত চারজন সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেন।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হন কুমিল্লার রাশেদ বলী এবং সাবেক দুইবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। দুই বলীর মধ্যে দীর্ঘক্ষণ চলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন বাঘা শরীফ। এর মধ্য দিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন তিনি।

আরও পড়ুন  অনার্স কোর্স: উচ্চশিক্ষায় নতুন সংস্কার পরিকল্পনা

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন।

কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ লালদীঘি ময়দান এদিন কানায় কানায় পূর্ণ ছিল। মাঠের চারপাশ, আশপাশের ভবনের ছাদ এমনকি সীমানা প্রাচীর টপকেও অসংখ্য মানুষ খেলা উপভোগ করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষার বিষয়টি মাথায় রেখে মেলা ও খেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল, যাতে পরীক্ষার্থীদের কোনো ব্যাঘাত না ঘটে।

আরও পড়ুন  প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস