ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: নাহিদের দাবি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৩৭

শেখ হাসিনার আপিল নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার আপিল নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আদালতের রায়ের পর আপিল করার জন্য ৩০ দিনের সময় ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। ফলে এখন আর আপিলের সুযোগ নেই বলেই তাঁর দাবি।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের দেওয়া রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আপিলের বিষয়টি আদালতের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছিলেন, নাহিদ ইসলাম দাবি করেন—আইনগতভাবে আপিলের সুযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে যেসব ব্যক্তি বা শিক্ষক ওই হামলাকে সমর্থন করেছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, গণ-অভ্যুত্থানের পর যেসব সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকগুলোর বাস্তবায়ন হয়নি। গুমবিরোধী আইন, পুলিশ সংস্কার, বিচার বিভাগের পৃথক সচিবালয়সহ বিভিন্ন উদ্যোগ থেমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জুলাইয়ের চেতনা ধরে রেখে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: নাহিদের দাবি

Update Time : ০৯:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেখ হাসিনার আপিল নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আদালতের রায়ের পর আপিল করার জন্য ৩০ দিনের সময় ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। ফলে এখন আর আপিলের সুযোগ নেই বলেই তাঁর দাবি।

আরও পড়ুন  শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের দেওয়া রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন  ট্রাম্পের কঠোর শর্ত: ইসরায়েল স্বীকৃতি না দিলে সৌদির পরমাণু চুক্তি বাতিল

আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আপিলের বিষয়টি আদালতের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছিলেন, নাহিদ ইসলাম দাবি করেন—আইনগতভাবে আপিলের সুযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই সংঘটিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে যেসব ব্যক্তি বা শিক্ষক ওই হামলাকে সমর্থন করেছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন  শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি : নাহিদ ইসলাম