ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩ নং বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, মাঠে জমে থাকে হাঁটু পানি Logo ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা Logo জনসন চার্লসের নাটকীয় প্রত্যাবর্তন, ফিরেই জেতালেন দল Logo ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি Logo খালেদ আহমেদ ইংল্যান্ডের কাউন্টিতে, কেন্টে নতুন চ্যালেঞ্জ Logo হামজার অভিষেকে নাটকীয় জয়, শেফিল্ডের প্রথম তিন পয়েন্ট Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে ত্রিবেদীর মন্তব্য Logo ইমামের চোট নিয়ে তদন্ত, বড় পদক্ষেপের ইঙ্গিত পাকিস্তানের Logo প্রিমিয়ার লিগ দলবদলে রেকর্ড, চমকপ্রদ ৩৪৬ কোটি পাউন্ড ব্যয় Logo পারেদেসের জাতীয় দল ছাড়ার ইঙ্গিত, মেসির বিদায়ের পর নতুন ধাক্কা

তারেক রহমানের ভারত সফর নিয়ে ত্রিবেদীর মন্তব্য

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা বলেছেন দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

তারেক রহমানের ভারত সফর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও এখতিয়ারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী তারেক রহমানকে বুদ্ধিমান ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য যদি জনকল্যাণমুখী থাকে, তাহলে সেখান থেকে ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে। তবে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তার মতে, দলীয় বিভাজনের বাইরে থেকে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও জোরদার করা সম্ভব।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্য ও পরিবেশের প্রশংসাও করেন দীনেশ ত্রিবেদী। তিনি সংসদকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা হিসেবে উল্লেখ করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনায় দুই দেশের সংসদের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী আরও জানান, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তার কথা হয়েছে এবং বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ভারতের সংসদীয় কার্যক্রম ডিজিটাইজেশনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সংসদের বিভিন্ন নথি, কার্যসূচি ও পুরোনো বক্তব্য ডিজিটাল ব্যবস্থায় সহজে খুঁজে পাওয়ার সুবিধা সম্পর্কে সাংবাদিকদের জানান হাইকমিশনার।

বাংলাদেশ ও ভারতের সংসদের মধ্যে যোগাযোগকে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। তার মতে, নিয়মিত আলোচনা ও পারস্পরিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর করতে পারে। এর আগে জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে পৃথক বৈঠকে সংসদীয় সম্পর্ক, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

৩ নং বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, মাঠে জমে থাকে হাঁটু পানি

তারেক রহমানের ভারত সফর নিয়ে ত্রিবেদীর মন্তব্য

Update Time : ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের ভারত সফর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ও এখতিয়ারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী তারেক রহমানকে বুদ্ধিমান ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য যদি জনকল্যাণমুখী থাকে, তাহলে সেখান থেকে ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে। তবে সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানান তিনি।

আরও পড়ুন  অসহায় রোগীর পাশে জেলা প্রশাসক, মানবিক সহায়তায় ফিরল আশার আলো

বৈঠকে বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। দুই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তার মতে, দলীয় বিভাজনের বাইরে থেকে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও জোরদার করা সম্ভব।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্য ও পরিবেশের প্রশংসাও করেন দীনেশ ত্রিবেদী। তিনি সংসদকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা হিসেবে উল্লেখ করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনায় দুই দেশের সংসদের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিভিন্ন বিষয় উঠে আসে বলে জানান তিনি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারেরসঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ আজ

দীনেশ ত্রিবেদী আরও জানান, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তার কথা হয়েছে এবং বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ভারতের সংসদীয় কার্যক্রম ডিজিটাইজেশনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সংসদের বিভিন্ন নথি, কার্যসূচি ও পুরোনো বক্তব্য ডিজিটাল ব্যবস্থায় সহজে খুঁজে পাওয়ার সুবিধা সম্পর্কে সাংবাদিকদের জানান হাইকমিশনার।

আরও পড়ুন  তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে আলোচনা!