ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা Logo জনসন চার্লসের নাটকীয় প্রত্যাবর্তন, ফিরেই জেতালেন দল Logo ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি Logo খালেদ আহমেদ ইংল্যান্ডের কাউন্টিতে, কেন্টে নতুন চ্যালেঞ্জ Logo হামজার অভিষেকে নাটকীয় জয়, শেফিল্ডের প্রথম তিন পয়েন্ট Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে ত্রিবেদীর মন্তব্য Logo ইমামের চোট নিয়ে তদন্ত, বড় পদক্ষেপের ইঙ্গিত পাকিস্তানের Logo প্রিমিয়ার লিগ দলবদলে রেকর্ড, চমকপ্রদ ৩৪৬ কোটি পাউন্ড ব্যয় Logo পারেদেসের জাতীয় দল ছাড়ার ইঙ্গিত, মেসির বিদায়ের পর নতুন ধাক্কা Logo জিয়াউল আহসানকে নিয়ে ট্রাইব্যুনালে মাঝির সাক্ষ্য

এলপিজির দাম কমলো, নতুন দর কার্যকর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

সেপ্টেম্বর মাসে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি। ছবি: সংগৃহীত

এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৮৫ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করা হয়।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ এবার প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা। নতুন নির্ধারিত মূল্য বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির নির্ধারিত তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা। ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকায় পাওয়া যাবে।

এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ কেজির সিলিন্ডারের নতুন দাম ৩ হাজার ৯৬৪ টাকা।

বিইআরসি আরও জানিয়েছে, ৩৩ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব মূল্য কার্যকর থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে বিইআরসি। ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অন্যান্য ব্যয়ের পরিবর্তনের সঙ্গে দেশের বাজারেও এলপিজির দামে পরিবর্তন আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা

এলপিজির দাম কমলো, নতুন দর কার্যকর

Update Time : ০৫:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৮৫ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য ঘোষণা করা হয়।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ এবার প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা। নতুন নির্ধারিত মূল্য বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন  বিদ্যুতের দর আগের দামেই ফিরল নিম্ন আয়ের গ্রাহকদের জন্য, বিল বাড়ছে না

বিইআরসির নির্ধারিত তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা। ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকায় পাওয়া যাবে।

এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩০ কেজির সিলিন্ডারের নতুন দাম ৩ হাজার ৯৬৪ টাকা।

আরও পড়ুন  প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে পুরোনো সম্পর্কের ইতি টানলেন যুবক

বিইআরসি আরও জানিয়েছে, ৩৩ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব মূল্য কার্যকর থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে বিইআরসি। ফলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অন্যান্য ব্যয়ের পরিবর্তনের সঙ্গে দেশের বাজারেও এলপিজির দামে পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন  ২ টাকার স্বাস্থ্যসেবা ফের চালুর উদ্যোগ চাঁদপুরে