ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়িং ও এয়ারবাস কিনবে বিমান বাংলাদেশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৩৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিশ্র বহর গড়তে বোয়িং ও এয়ারবাস কেনার পরিকল্পনা। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিশ্র বহর গড়ে তুলতে সরকার বোয়িং ও এয়ারবাস—উভয় ধরনের উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই ও আধুনিক বহর গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের প্রয়োজন বিবেচনায় বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার বিমানই কেনা হবে। তিনি জানান, এটি কোনো বাহ্যিক চাপের ফল নয়; বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থ ও বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নের অংশ।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সাশ্রয়ী নীতি অনুসরণ করলেও দেশের প্রয়োজনীয় খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশকে অগ্রাধিকার দেয় না; বিনিয়োগ ও ক্রয়ের ক্ষেত্রে জাতীয় স্বার্থই সরকারের প্রধান বিবেচ্য।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচিতে এয়ারবাস অন্তর্ভুক্তির পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।

সরকারের লক্ষ্য হলো আধুনিক, টেকসই ও ভারসাম্যপূর্ণ একটি মিশ্র বহর গড়ে তোলা, যা আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, যাত্রীসেবা উন্নয়ন এবং দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, বোয়িং ও এয়ারবাস—উভয় ব্র্যান্ডের বিমান যুক্ত হলে বহর পরিচালনায় আরও বেশি নমনীয়তা ও সক্ষমতা তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

বোয়িং ও এয়ারবাস কিনবে বিমান বাংলাদেশ

Update Time : ১১:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিশ্র বহর গড়ে তুলতে সরকার বোয়িং ও এয়ারবাস—উভয় ধরনের উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই ও আধুনিক বহর গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের প্রয়োজন বিবেচনায় বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার বিমানই কেনা হবে। তিনি জানান, এটি কোনো বাহ্যিক চাপের ফল নয়; বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থ ও বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নের অংশ।

আরও পড়ুন  এলডিসি উত্তরণে জাতিসংঘের সহযোগিতা চাইলেন তিতুমীর

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সাশ্রয়ী নীতি অনুসরণ করলেও দেশের প্রয়োজনীয় খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশকে অগ্রাধিকার দেয় না; বিনিয়োগ ও ক্রয়ের ক্ষেত্রে জাতীয় স্বার্থই সরকারের প্রধান বিবেচ্য।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচিতে এয়ারবাস অন্তর্ভুক্তির পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন  জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি: ৫ বিরোধী এমপির নাম দিলেন শফিকুর রহমান