ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৯৭ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

অভিযানে জব্দ করা সিগারেট, মোবাইলসহ বিদেশি পণ্য

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৯৭ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ তালিকায় রয়েছে বিপুল পরিমাণ সিগারেট, স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, মদ, ওষুধ ও স্বর্ণালংকার। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিআইআইডি জানায়, গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে পণ্যগুলো উদ্ধার করা হয়।

৩১ আগস্ট শাহজালালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ৪৮১ কার্টন সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

একই দিন থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে বিশেষভাবে লুকানো ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ৫৫০টি মোবাইল এলসিডি ও ৯৫০টি মাদারবোর্ডও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ২১ হাজার টাকা।

এদিন বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পড়ে থাকা একটি হাতব্যাগ থেকেও তিন লিটার মদ উদ্ধার করা হয়। পরদিন ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা এক যাত্রীকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে আরও ১৮ লিটার মদ পাওয়া যায়।

অন্যদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডির হিসাব অনুযায়ী, দুই বিমানবন্দরে চালানো অভিযানগুলোতে জব্দ করা সব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৯৭ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ

Update Time : ১২:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৯৭ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ তালিকায় রয়েছে বিপুল পরিমাণ সিগারেট, স্মার্টফোন, মোবাইলের যন্ত্রাংশ, মদ, ওষুধ ও স্বর্ণালংকার। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সিআইআইডি জানায়, গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে পণ্যগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মক্কা চুক্তি নিয়ে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

৩১ আগস্ট শাহজালালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ৪৮১ কার্টন সিগারেট পাওয়া যায়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

একই দিন থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে বিশেষভাবে লুকানো ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ৫৫০টি মোবাইল এলসিডি ও ৯৫০টি মাদারবোর্ডও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ ২১ হাজার টাকা।

আরও পড়ুন  ডেঙ্গু আক্রান্ত: সর্বশেষ আপডেটে গুরুত্বপূর্ণ তথ্য

এদিন বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পড়ে থাকা একটি হাতব্যাগ থেকেও তিন লিটার মদ উদ্ধার করা হয়। পরদিন ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা এক যাত্রীকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে আরও ১৮ লিটার মদ পাওয়া যায়।

অন্যদিকে ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন  ভবন নির্মাণে পাহাড় কাটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উঠেছে প্রশ্ন