ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ২ Logo জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৫৮৭ জনের নিয়োগ, আবেদন যেভাবে Logo মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়ার পথে ‘স্পাইডার ম্যান ব্র্যান্ড নিউ ডে’! Logo ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’—একটি পোস্টেই শুরু নতুন আলোচনা Logo ‘পথহারা মন’ দেখে আবেগে ভাসছেন দর্শক, প্রশংসায় জাহিদ হাসান Logo কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট Logo গাজী সালাউদ্দিন অব্যাহতি: চমকপ্রদ সিদ্ধান্তে আবারও কড়া পদক্ষেপ এনসিপির Logo গুরুত্বপূর্ণ বার্তা: জনগণের বিভাজন চক্রান্ত ঠেকাতে তথ্যমন্ত্রীর কঠোর অবস্থান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা পরিদর্শন: নগর তদারকির ৭ গুরুত্বপূর্ণ দিক

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে ৪ জন গ্রেপ্তার, অস্ত্র-ড্রোন উদ্ধার

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার চারজনকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ড্রোন ও সরঞ্জামসহ ডিবি পুলিশের হেফাজতে দেখা যাচ্ছে।

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

ডিবি পুলিশের অভিযানে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ড্রোন, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই এবং সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। তাঁদের মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই।

ডিবির রমনা বিভাগের একটি দল গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন। এ লক্ষ্যে তারা আগ্নেয়াস্ত্র, ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাঁদের সঙ্গে মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকা থেকে অন্য তিনজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৪টি গুলি, গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি ল্যাপটপ, মেটাল ডিটেক্টর, দুটি ড্রোন, সামরিক পোশাক, জিহাদি বই, প্রায় ৯০০ গ্রাম গানপাউডার এবং পাঁচ বোতল অ্যাসিড।

ডিবি পুলিশের দাবি, এসব সরঞ্জাম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাঁদের।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিলেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

উগ্রবাদী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ২

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে ৪ জন গ্রেপ্তার, অস্ত্র-ড্রোন উদ্ধার

Update Time : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

ডিবি পুলিশের অভিযানে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ড্রোন, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই এবং সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। তাঁদের মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই।

আরও পড়ুন  খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন, খাস জমি বরাদ্দের আহ্বান

ডিবির রমনা বিভাগের একটি দল গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন। এ লক্ষ্যে তারা আগ্নেয়াস্ত্র, ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তাঁদের সঙ্গে মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন  আসামির পরিবর্তে প্রক্সি দিতে এসে আটক আরেক নারী

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকা থেকে অন্য তিনজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৪টি গুলি, গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি ল্যাপটপ, মেটাল ডিটেক্টর, দুটি ড্রোন, সামরিক পোশাক, জিহাদি বই, প্রায় ৯০০ গ্রাম গানপাউডার এবং পাঁচ বোতল অ্যাসিড।

আরও পড়ুন  রামপুরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একাধিক মামলার আসামি, তদন্তে পুলিশ