ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়ার ৩ উইকেট শূন্য রানে: তাসকিন-ফিজের আগুনে শুরু

শুরুতেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ৩ উইকেট শূন্য রানে তুলে নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে বোলিংয়ে নেমেই সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান টাইগার বোলাররা।

প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।

দ্বিতীয় ওভারে বল হাতে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। এতে কোনো রান না তুলেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মুস্তাফিজ একই ওভারের শেষ বলেও সাফল্য পান। ম্যাট রেনশোও লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে মাত্র দুই ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ০ রানেই ৩ উইকেট।

প্রথম দুই ওভারই ছিল মেডেন। বাংলাদেশের পেস আক্রমণের সামনে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। তাসকিন ও মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজকের ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরুটা একেবারেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী করতে পারেনি তারা।

জনপ্রিয় সংবাদ

হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের নতুন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার ৩ উইকেট শূন্য রানে: তাসকিন-ফিজের আগুনে শুরু

Update Time : ১১:৫৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার ৩ উইকেট শূন্য রানে তুলে নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে বোলিংয়ে নেমেই সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান টাইগার বোলাররা।

প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।

আরও পড়ুন  মেসির অবসর: আর্জেন্টিনা অধ্যায়ের ঐতিহাসিক শেষ

দ্বিতীয় ওভারে বল হাতে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। এতে কোনো রান না তুলেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মুস্তাফিজ একই ওভারের শেষ বলেও সাফল্য পান। ম্যাট রেনশোও লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে মাত্র দুই ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ০ রানেই ৩ উইকেট।

আরও পড়ুন  পর্তুগালের বিপক্ষে দারুণ লড়াই, গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া

প্রথম দুই ওভারই ছিল মেডেন। বাংলাদেশের পেস আক্রমণের সামনে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। তাসকিন ও মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজকের ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরুটা একেবারেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী করতে পারেনি তারা।

আরও পড়ুন  শাকিরা-পিকের প্রাসাদ কিনলেন ইয়ামাল, দাম ১ কোটি ইউরোর বেশি