ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৬ দিন পর দেশে ফিরল ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ

স্বজনদের কফিনবন্দি মরদেহ হস্তান্তরের মুহূর্ত।

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দারগঞ্জের দুই রেমিট্যান্স যোদ্ধা বজলুর রশীদ ও মনোহর আলীর মরদেহ দীর্ঘ ২৬ দিন পর অবশেষে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে এসেছে। গতকাল শনিবার বিকেলে কফিনবন্দি মরদেহ দুটি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

বিকেলের দিকে অত্যন্ত শোকাবহ পরিবেশে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এই দুই প্রবাসীর জানাজার নামাজ পৃথকভাবে অনুষ্ঠিত হয় এবং পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জীবিকার তাগিদে ধারদেনা করে সুদূর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এই দুই কনফেকশনারি কর্মী গত ২৫ মে কুর্দিস্তান অঞ্চলে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

উভয় দেশের আইনি জটিলতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতদের পরিবার এখন বকেয়া ঋণ পরিশোধ এবং সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ ও গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই কেন বিদায় নিশ্চিত হচ্ছে দলগুলোর?

২৬ দিন পর দেশে ফিরল ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ

Update Time : ০৯:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দারগঞ্জের দুই রেমিট্যান্স যোদ্ধা বজলুর রশীদ ও মনোহর আলীর মরদেহ দীর্ঘ ২৬ দিন পর অবশেষে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে এসেছে। গতকাল শনিবার বিকেলে কফিনবন্দি মরদেহ দুটি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

আরও পড়ুন  অসহায় রোগীর পাশে জেলা প্রশাসক, মানবিক সহায়তায় ফিরল আশার আলো

বিকেলের দিকে অত্যন্ত শোকাবহ পরিবেশে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এই দুই প্রবাসীর জানাজার নামাজ পৃথকভাবে অনুষ্ঠিত হয় এবং পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জীবিকার তাগিদে ধারদেনা করে সুদূর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো এই দুই কনফেকশনারি কর্মী গত ২৫ মে কুর্দিস্তান অঞ্চলে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের আলোচনা