ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশ পৌরসভায় ৮নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়াসহ বিভিন্ন এলাকায় বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, পৌরবাসীর দুর্ভোগ চরমে Logo রাতে মাথার পাশে ফোন? মোবাইলের রেডিয়েশনের ঝুঁকি জানুন Logo গরমে শরীর সতেজ রাখার কার্যকর উপায় Logo বাংলালিংকের নিও পিএসপিকে ই-ওয়ালেটের লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক Logo এলএনজি টার্মিনাল বন্ধে বাড়তে পারে গ্যাস সংকট Logo চাকরির বাজার বদলাচ্ছে, কোন বিষয়ে পড়বেন এখন? Logo গভর্নিং বডি নয়, শিক্ষক নিয়োগে এনটিআরসিএই বহাল Logo বাংলাদেশে সবাই অধিবাসী, কেউ আদিবাসী নন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Logo ঘুমাতেই ভ্রমণ! কেন জনপ্রিয় হচ্ছে স্লিপ ট্যুরিজম? Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

চন্দনাইশ পৌরসভায় ৮নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়াসহ বিভিন্ন এলাকায় বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, পৌরবাসীর দুর্ভোগ চরমে

চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নষ্ট সড়কবাতির কারণে সন্ধ্যার পর অন্ধকারে চলাচলে দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা।

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ প্রথম শ্রেণির পৌরসভা। এই পৌরসভার অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সড়কবাতি থেকেও যেন নেই। অনেক জায়গায় সড়কবাতি স্থাপনের জন্য ল্যাম্পপোস্ট থাকলেও, সেগুলোতে স্থাপিত বাতিগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। পৌরসভার কাছে হিসাব নেই তবে বেশির ভাগ সড়কবাতি গত কয়েক মাস ধরে নষ্ট হয়ে আছে।

বিশেষ করে সড়কবাতি না থাকায় পাড়া-মহল্লার অনেক এলাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাসিন্দাদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। ঘটছে চুরি-ছিনতাই ও মাদক সেবীদের আড্ডা। এরপরও এ বিষয়ে নজর নেই পৌর কর্তৃপক্ষের।

মঙ্গলবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে হরিনার পাড়া জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কেই অনেক দূর পরপর দু–চারটা লাইট জ্বলে না। তারপর আবার কিছুটা অন্ধকার। সড়কের পাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোর বাতি নষ্ট থাকায় আলো জ্বলছে না। বর্তমানে সড়কগুলোতে যে পরিমাণ সড়কবাতি জ্বলছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। মূল শহর, বাণিজ্যিক এলাকা ও আবাসিক এলাকাগুলোতে সড়কবাতি কিছুটা দেখা গেলেও বর্ধিত পৌরসভার পাড়া ও মহল্লার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই।

পৌরসভার প্রশাসকের কাছে দ্রুত সড়কবাতি সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী।##

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ পৌরসভায় ৮নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়াসহ বিভিন্ন এলাকায় বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, পৌরবাসীর দুর্ভোগ চরমে

চন্দনাইশ পৌরসভায় ৮নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়াসহ বিভিন্ন এলাকায় বেশীরভাগ খুঁটিতে জ্বলছে না সড়কবাতি, পৌরবাসীর দুর্ভোগ চরমে

Update Time : ১২:০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ প্রথম শ্রেণির পৌরসভা। এই পৌরসভার অধিকাংশ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সড়কবাতি থেকেও যেন নেই। অনেক জায়গায় সড়কবাতি স্থাপনের জন্য ল্যাম্পপোস্ট থাকলেও, সেগুলোতে স্থাপিত বাতিগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। পৌরসভার কাছে হিসাব নেই তবে বেশির ভাগ সড়কবাতি গত কয়েক মাস ধরে নষ্ট হয়ে আছে।

আরও পড়ুন  চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ করে সড়কবাতি না থাকায় পাড়া-মহল্লার অনেক এলাকায় সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বাসিন্দাদের চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। ঘটছে চুরি-ছিনতাই ও মাদক সেবীদের আড্ডা। এরপরও এ বিষয়ে নজর নেই পৌর কর্তৃপক্ষের।

মঙ্গলবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে হরিনার পাড়া জামে মসজিদ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কেই অনেক দূর পরপর দু–চারটা লাইট জ্বলে না। তারপর আবার কিছুটা অন্ধকার। সড়কের পাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোর বাতি নষ্ট থাকায় আলো জ্বলছে না। বর্তমানে সড়কগুলোতে যে পরিমাণ সড়কবাতি জ্বলছে, তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। মূল শহর, বাণিজ্যিক এলাকা ও আবাসিক এলাকাগুলোতে সড়কবাতি কিছুটা দেখা গেলেও বর্ধিত পৌরসভার পাড়া ও মহল্লার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই।

আরও পড়ুন  নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ