ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫৪৩

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নের সুযোগ। ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৬।

পদের বিস্তারিত

  • পদের নাম: ইন্টার্ন—কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস
  • অভিজ্ঞতা: অন্তত ১ বছর
  • অভিজ্ঞতার ক্ষেত্র: বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared) প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগদক্ষতা প্রয়োজন।
  • এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
  • গোপনীয়তা রক্ষা ও সমস্যা সমাধানে সক্ষম হতে হবে।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ইন্টার্নকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা দিতে হবে। পাশাপাশি বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে কর্মশালা ও সেমিনার আয়োজনের দায়িত্বও থাকবে।

এ ছাড়া মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা পরিচালনা ও নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (এসিএ) নৈতিকতা অনুসরণ করে পেশাদারত্ব ও গোপনীয়তা বজায় রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল—দুই ক্যাম্পাসেই কাজ করতে হতে পারে।

আবেদন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) এবং ভিডিও রেজুমেসহ অনলাইনে আবেদন করতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন করা যাবে।

  • আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬
  • শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
  • অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • ব্র্যাক বিশ্ববিদ্যালয় সম-অধিকারভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং যৌন হয়রানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
জনপ্রিয় সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

Update Time : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৬।

পদের বিস্তারিত

  • পদের নাম: ইন্টার্ন—কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মস্থল: ঢাকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস
  • অভিজ্ঞতা: অন্তত ১ বছর
  • অভিজ্ঞতার ক্ষেত্র: বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
আরও পড়ুন  ঢাকা ব্যাংক চাকরি ২০২৬ | আবেদন শুরু এখনই | সম্পূর্ণ তথ্য

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared) প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগদক্ষতা প্রয়োজন।
  • এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
  • গোপনীয়তা রক্ষা ও সমস্যা সমাধানে সক্ষম হতে হবে।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুন  মিরসরাইয়ে চীনের ৩৬৬ কোটি টাকার বস্ত্র কারখানা, হবে ৫৮০ জনের কর্মসংস্থান

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ইন্টার্নকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা দিতে হবে। পাশাপাশি বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে কর্মশালা ও সেমিনার আয়োজনের দায়িত্বও থাকবে।

এ ছাড়া মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা পরিচালনা ও নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (এসিএ) নৈতিকতা অনুসরণ করে পেশাদারত্ব ও গোপনীয়তা বজায় রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল—দুই ক্যাম্পাসেই কাজ করতে হতে পারে।

আরও পড়ুন  ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে