ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের চাকরি, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০১

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে ৩৩ জন নিয়োগ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ জুলাই ২০২৬ এবং শেষ হবে ১০ আগস্ট ২০২৬।

পদের বিস্তারিত

  • পদের নাম: সহকারী পরিচালক (পরিসংখ্যান)
  • পদসংখ্যা: ৩৩ জন
  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
  • গ্রেড: জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯
  • বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে ২০০ টাকা ফি জমা দিতে হবে।

  • আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি

আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এই ঠিকানায় দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকে ৩৩ জনের চাকরি, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

Update Time : ০৩:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ জুলাই ২০২৬ এবং শেষ হবে ১০ আগস্ট ২০২৬।

পদের বিস্তারিত

  • পদের নাম: সহকারী পরিচালক (পরিসংখ্যান)
  • পদসংখ্যা: ৩৩ জন
  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
  • গ্রেড: জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯
  • বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর
আরও পড়ুন  সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে কমতে পারে দুর্নীতি: অর্থমন্ত্রী

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন  প্রাথমিক শিক্ষক পদোন্নতি, প্রজ্ঞাপনের অপেক্ষায় হাজারো শিক্ষক

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে ২০০ টাকা ফি জমা দিতে হবে।

  • আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি

আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এই ঠিকানায় দেখা যাবে।

আরও পড়ুন  প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রাপ্তদের শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ