চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
তিনি বলেন, আগামীকাল বুধবারের মধ্যে দোকানের সামনে ফুটপাতে অবৈধভাবে দখল করে রাখা সকল মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় আগামী বৃহস্পতিবার প্রশাসন দিয়ে সবগুলো উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার রাতে ২য় বারের মতো মহাসড়কের গাছবাড়িয়া হইতে খাঁনহাট অংশ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরও বলেন, মহাসড়কের উপর কোনো সিএনজি স্ট্যান্ড থাকবে না, ফুটপাতে কোনো দোকানের মালামাল রাখা যাবে না। মহাসড়ককে যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।
পরিদর্শনকালে তাঁর সাথে উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যানজট নিরসনে কলেজ গেট ও খাঁনহাট পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনেরও নির্দেশ দেন তিনি।
এ ঘোষণার পর থেকে গাছবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন