ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাবারের সঙ্গে বই পড়া যাবে ঢাকার যে হোটেলে Logo কুমড়োর বীজ খেলে মিলতে পারে যে ১০ উপকার Logo চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড ছৈয়দ মোহাম্মদ পাড়া সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে সামাজিক বিভিন্ন অপরাধ ও মাদকের ভয়াবহতা রোধে তরুণ ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা- ‘মাদকের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ ও পরিবার। মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পেতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার, সামাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন’। Logo শাহজালালে একদিনে ৪ ফ্লাইটে অভিযান, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ Logo সেবা খাতে বড় উত্থান, এক বছরে বাড়ল ৩ লাখ কোটি টাকা Logo মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার, আহত ২ Logo ফোন হারালে কী করবেন? দ্রুত নিন এই জরুরি পদক্ষেপ Logo নাজমুল হোসেন: বড় সুযোগের আগে যে বার্তা দিলেন Logo জান্নাত বেগম: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ভাবনা নয়, উইকেট নেওয়াতেই নজর নাজমুলের

খাবারের সঙ্গে বই পড়া যাবে ঢাকার যে হোটেলে

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫০১

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দ্য ডেলি লবি ক্যাফেতে চালু হয়েছে বই পড়ার নতুন পাঠপরিসর ‘ফ্লোর’। ছবি: সংগৃহীত

বই পড়ার জন্য এবার আলাদা লাইব্রেরিতে যেতে হবে না। রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘দ্য ডেলি’ লবি ক্যাফেতে চালু হয়েছে ‘ফ্লোর’ (ফর লাভ অব রিডিং) নামের নতুন পাঠপরিসর। সেখানে বসে পছন্দের বই পড়ার পাশাপাশি কফি ও খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। গত ১২ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

নতুন এই পাঠপরিসর চালুর দিনেই দ্য ডেলির খাবারের মেনুতেও যুক্ত হয়েছে নতুন কিছু আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে তাই একসঙ্গে উঠে আসে বই, সাহিত্য, খাবার ও সংস্কৃতির বিষয়। এতে লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। ফলে সাধারণ ক্যাফের পরিবেশের বাইরে বই পড়াকে ঘিরে ভিন্নধর্মী একটি পরিসর তৈরি হয়েছে।

‘ফ্লোর’-এর সংগ্রহে রাখা হয়েছে বিভিন্ন ধরনের নির্বাচিত বই। নেতৃত্ব, কথাসাহিত্য ও সমকালীন বাংলাদেশের সাহিত্যসহ মোট সাতটি বিভাগে বইগুলো সাজানো হয়েছে। ক্যাফেতে বসে অতিথিরা নিজেদের পছন্দ অনুযায়ী বই হাতে নিতে পারবেন। চাইলে কফি কিংবা খাবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই পড়া হয়ে যেতে পারে পছন্দের কোনো বই।

বই বাছাইয়ের ক্ষেত্রে পাঠকদের সহায়তা করতে থাকছে ‘বুক পিক অব দ্য ডে’। প্রতিদিন একটি নির্বাচিত বইকে দিনের বিশেষ পছন্দ হিসেবে তুলে ধরা হবে। ফলে কোন বইটি পড়া যায়, তা নিয়ে দ্বিধায় থাকলে দিনের নির্বাচিত বই দিয়ে শুরু করার সুযোগ থাকবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন নতুন কোনো বইয়ের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ‘ফ্লোর’ শুধু বই রাখার একটি জায়গা হিসেবে তৈরি করা হয়নি। ব্যস্ততার মধ্যে মানুষকে কিছু সময় নিজের জন্য দেওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বই পড়ার পাশাপাশি নতুন ভাবনা আবিষ্কার, কথোপকথন ও নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর মতো অভিজ্ঞতার জন্য জায়গাটি তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে বলেন, মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল পর্দার উপস্থিতি বেড়েছে। এর মধ্যেও বই হাতে নিয়ে কিছুটা সময় কাটানোর অভ্যাসকে উৎসাহিত করতেই ফ্লোরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জায়গাটি বই, কথোপকথন ও নতুন চিন্তার সঙ্গে মানুষের যোগাযোগ তৈরির একটি পরিসর হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফও বই পড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষ ধীরে ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছে। এর সঙ্গে বুদ্ধিবৃত্তিক ও সভ্যতাগত ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ থেকেও দূরত্ব তৈরি হচ্ছে। ইতিহাস, জ্ঞান ও মানুষের অভিজ্ঞতার বড় একটি অংশ বইয়ের পাতায় সংরক্ষিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গুলশান–২ গোলচত্বরের বাঁ পাশে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে প্রতিদিনই পাওয়া যাবে এই পাঠপরিসর। সপ্তাহের প্রতিদিন যেকোনো সময় সেখানে গিয়ে ‘দ্য ডেলি’তে বসে বই পড়ার সুযোগ রয়েছে। যারা খাবার বা কফির সঙ্গে একটু ভিন্নভাবে সময় কাটাতে চান, তাদের জন্য বইকেন্দ্রিক এই নতুন আয়োজন হতে পারে আকর্ষণীয় একটি বিকল্প।

জনপ্রিয় সংবাদ

খাবারের সঙ্গে বই পড়া যাবে ঢাকার যে হোটেলে

খাবারের সঙ্গে বই পড়া যাবে ঢাকার যে হোটেলে

Update Time : ০৫:০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বই পড়ার জন্য এবার আলাদা লাইব্রেরিতে যেতে হবে না। রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ‘দ্য ডেলি’ লবি ক্যাফেতে চালু হয়েছে ‘ফ্লোর’ (ফর লাভ অব রিডিং) নামের নতুন পাঠপরিসর। সেখানে বসে পছন্দের বই পড়ার পাশাপাশি কফি ও খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। গত ১২ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

নতুন এই পাঠপরিসর চালুর দিনেই দ্য ডেলির খাবারের মেনুতেও যুক্ত হয়েছে নতুন কিছু আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে তাই একসঙ্গে উঠে আসে বই, সাহিত্য, খাবার ও সংস্কৃতির বিষয়। এতে লেখক, প্রকাশক ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। ফলে সাধারণ ক্যাফের পরিবেশের বাইরে বই পড়াকে ঘিরে ভিন্নধর্মী একটি পরিসর তৈরি হয়েছে।

‘ফ্লোর’-এর সংগ্রহে রাখা হয়েছে বিভিন্ন ধরনের নির্বাচিত বই। নেতৃত্ব, কথাসাহিত্য ও সমকালীন বাংলাদেশের সাহিত্যসহ মোট সাতটি বিভাগে বইগুলো সাজানো হয়েছে। ক্যাফেতে বসে অতিথিরা নিজেদের পছন্দ অনুযায়ী বই হাতে নিতে পারবেন। চাইলে কফি কিংবা খাবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই পড়া হয়ে যেতে পারে পছন্দের কোনো বই।

আরও পড়ুন  মাইক্রোপ্লাস্টিক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে নতুন সতর্কতা

বই বাছাইয়ের ক্ষেত্রে পাঠকদের সহায়তা করতে থাকছে ‘বুক পিক অব দ্য ডে’। প্রতিদিন একটি নির্বাচিত বইকে দিনের বিশেষ পছন্দ হিসেবে তুলে ধরা হবে। ফলে কোন বইটি পড়া যায়, তা নিয়ে দ্বিধায় থাকলে দিনের নির্বাচিত বই দিয়ে শুরু করার সুযোগ থাকবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন নতুন কোনো বইয়ের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগও তৈরি হচ্ছে।

আরও পড়ুন  কার্যকর উপায়: অফিসের কাজ দ্রুত করার সহজ কৌশল

কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ‘ফ্লোর’ শুধু বই রাখার একটি জায়গা হিসেবে তৈরি করা হয়নি। ব্যস্ততার মধ্যে মানুষকে কিছু সময় নিজের জন্য দেওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বই পড়ার পাশাপাশি নতুন ভাবনা আবিষ্কার, কথোপকথন ও নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর মতো অভিজ্ঞতার জন্য জায়গাটি তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে বলেন, মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল পর্দার উপস্থিতি বেড়েছে। এর মধ্যেও বই হাতে নিয়ে কিছুটা সময় কাটানোর অভ্যাসকে উৎসাহিত করতেই ফ্লোরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জায়গাটি বই, কথোপকথন ও নতুন চিন্তার সঙ্গে মানুষের যোগাযোগ তৈরির একটি পরিসর হয়ে উঠবে।

আরও পড়ুন  রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়ছেন? ডেকে আনছেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি!