ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাল্টিপারপাস এক্সামিনেশন হল পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

  • Kamrun Nahar Sumi
  • Update Time : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৫১৭

উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস এক্সামিনেশন হল পরিকল্পনা । ছবি: সংগৃহীত

মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রতিটি উপজেলায় এ ধরনের হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা জানিয়েছেন অনেক উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ ও পরীক্ষার হল নেই। এসব সমস্যা সমাধানের জন্য সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ করা হলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং প্রয়োজন অনুযায়ী এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকেরা শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দিয়েছেন। সরকার শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মিডডে মিল, কারিকুলাম উন্নয়ন ও শিক্ষা পরিবেশ উন্নয়নের বিষয়গুলো সরকারের শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বিবেচনায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাল্টিপারপাস এক্সামিনেশন হল পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

Update Time : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রতিটি উপজেলায় এ ধরনের হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা জানিয়েছেন অনেক উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ ও পরীক্ষার হল নেই। এসব সমস্যা সমাধানের জন্য সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে।

আরও পড়ুন  কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট, ১১ মামলায় অর্থদণ্ড প্রদান

শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণ করা হলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং প্রয়োজন অনুযায়ী এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসকেরা শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দিয়েছেন। সরকার শিক্ষার্থীদের জন্য আনন্দঘন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মিডডে মিল, কারিকুলাম উন্নয়ন ও শিক্ষা পরিবেশ উন্নয়নের বিষয়গুলো সরকারের শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বিবেচনায় রয়েছে।

আরও পড়ুন  ২০২৭ সালের এসএসসি-এইচএসসি এগিয়ে আনার পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী