ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ Logo বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন Logo চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার Logo চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লংমার্চ, পুলিশি ব্যারিকেডে উত্তেজনা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৩৮

শিক্ষা ভবনের সামনে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশি ব্যারিকেড। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্রে ভুল সংশোধন এবং এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেন। সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেও শিক্ষা ভবনের সামনে পৌঁছে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা।

বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রথমে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক বন্ধ থাকার ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বর্তমান শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। এক পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নের উত্তর দেওয়া শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথা বলা হলেও যারা বিভ্রান্ত হয়ে উত্তরই করতে পারেননি, তাদের বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। তাই তারা শিক্ষাব্যবস্থার স্বার্থে মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

এদিকে একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা তিন দফা দাবিতে স্লোগান দিতে থাকেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে আরও জোরালো করেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেন। কেউ হেঁটে, আবার কেউ বিভিন্ন যানবাহনে করে সচিবালয়ের দিকে রওনা দেন।

গত কয়েক দিনের টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ

শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লংমার্চ, পুলিশি ব্যারিকেডে উত্তেজনা

Update Time : ০৭:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্রে ভুল সংশোধন এবং এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করেন। সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করলেও শিক্ষা ভবনের সামনে পৌঁছে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন তারা।

বুধবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রথমে সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক বন্ধ থাকার ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বর্তমান শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন। এক পরীক্ষার্থী বলেন, ভুল প্রশ্নের উত্তর দেওয়া শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথা বলা হলেও যারা বিভ্রান্ত হয়ে উত্তরই করতে পারেননি, তাদের বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। তাই তারা শিক্ষাব্যবস্থার স্বার্থে মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

আরও পড়ুন  গাজীপুরে প্রাইভেটকারের চাপায় পোশাক শ্রমিক নিহত ও আহত ৩

এদিকে একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা তিন দফা দাবিতে স্লোগান দিতে থাকেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে আরও জোরালো করেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেন। কেউ হেঁটে, আবার কেউ বিভিন্ন যানবাহনে করে সচিবালয়ের দিকে রওনা দেন।

আরও পড়ুন  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মর্মান্তিক পরিণতি