ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পারমাণবিক জাহাজে উত্তর মেরু ঘুরল রাজশাহীর প্রত্যয় Logo রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ Logo বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন Logo চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫০২

বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় ৬৮তম অবস্থানে চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বারের মত ৬৮তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েড’স লিস্ট ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক এ নতুন তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় এবার প্রথম অবস্থানে আছে চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর পোর্ট এবং তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো-ঝুশান বন্দর।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সাংহাই বন্দর দিয়ে ৫ কোটি ৫০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা বন্দরটির ২০২৪ সালের হ্যান্ডলিংয়ের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। এছাড়া সিঙ্গাপুর বন্দর দিয়ে ২০২৫ সালে ৪ কোটি ৪৬ লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে (প্রবৃদ্ধি ৮ দশমিক ৬০ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে থাকা চীনের নিংবো-ঝুশান বন্দর দিয়ে ৪ কোটি ৩৮ লাখ একক কনটেইনার পরিবহন হয়, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৬০ শতাংশ।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ৩৪ লাখ ৯ হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারকে একক ধরে), যা ২০২৪ সালে ছিল ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার। সেই হিসাবে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি বাড়লেও বৈশ্বিক তালিকায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। তার মানে, বিশ্বের সেরা কনটেইনার বন্দরগুলোর গড় প্রবৃদ্ধির চেয়ে চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির হার কিছুটা কম। লয়েড’স লিস্টের প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর বিষয়ে ইতিবাচক মন্তব্য করে বলা হয়, প্রবৃদ্ধি সীমিত হলেও এপিএম টার্মিনালস, এমএসসি এবং রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান কনটেইনার বন্দরের ভবিষ্যত পুরোপুরি বদলে দিচ্ছে।

বন্দরগুলোর সার্বিক সক্ষমতা ও বিনিয়োগ নিয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, নানা সীমাবদ্ধতার পরও প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে এবং এখন বন্দর ঘিরে আবার দেশি-বিদেশি বড় বিনিয়োগও আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, নতুন টার্মিনালগুলো চালু হলে বন্দরের কনটেইনার পরিবহনের সক্ষমতা আরো বাড়বে। তবে শুধু কনটেইনার পরিবহন নয়, সামগ্রিকভাবে বন্দরের সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে বেশি জরুরি। মূলত কোন বন্দর কত কনটেইনার হ্যান্ডলিং করেছে, সেই তুলনা করেই প্রতি বছর লয়েড’স লিস্টের এই সম্মানজনক তালিকাটি তৈরি করা হয়।

লয়েড’স লিস্টের এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের দুটি, পাকিস্তানের একটি এবং শ্রীলঙ্কার একটি বন্দর স্থান পেয়েছে। তালিকার ২৫তম স্থানে রয়েছে ভারতের মুন্দ্রা বন্দর এবং ৩০তম স্থানে জওহরলাল নেহরু বন্দর। পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো বন্দরের অবস্থান ২৯তম এবং পাকিস্তানের করাচি বন্দরের অবস্থান ৮৪তম। উল্লেখ্য, লয়েডস লিস্টের ক্রমতালিকায় চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ভালো অবস্থান ছিল ২০২০ সালে প্রকাশিত তালিকায়। সেবার ৫ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশের প্রধান এই সমুদ্রবন্দর।

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক জাহাজে উত্তর মেরু ঘুরল রাজশাহীর প্রত্যয়

বিশ্বের শীর্ষ বন্দর তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম

Update Time : ১১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বিশ্বের ১০০ শীর্ষ বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বারের মত ৬৮তম অবস্থানে আছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েড’স লিস্ট ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৬’ শীর্ষক এ নতুন তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় এবার প্রথম অবস্থানে আছে চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর পোর্ট এবং তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো-ঝুশান বন্দর।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সাংহাই বন্দর দিয়ে ৫ কোটি ৫০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা বন্দরটির ২০২৪ সালের হ্যান্ডলিংয়ের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। এছাড়া সিঙ্গাপুর বন্দর দিয়ে ২০২৫ সালে ৪ কোটি ৪৬ লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে (প্রবৃদ্ধি ৮ দশমিক ৬০ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে থাকা চীনের নিংবো-ঝুশান বন্দর দিয়ে ৪ কোটি ৩৮ লাখ একক কনটেইনার পরিবহন হয়, যার প্রবৃদ্ধি ১১ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন  মাছের বাজারে আগুন, রাজধানীতে স্বস্তি কেবল সবজিতে

চট্টগ্রাম বন্দরের নিজস্ব হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ৩৪ লাখ ৯ হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারকে একক ধরে), যা ২০২৪ সালে ছিল ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার। সেই হিসাবে ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে এই প্রবৃদ্ধি বাড়লেও বৈশ্বিক তালিকায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। তার মানে, বিশ্বের সেরা কনটেইনার বন্দরগুলোর গড় প্রবৃদ্ধির চেয়ে চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির হার কিছুটা কম। লয়েড’স লিস্টের প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর বিষয়ে ইতিবাচক মন্তব্য করে বলা হয়, প্রবৃদ্ধি সীমিত হলেও এপিএম টার্মিনালস, এমএসসি এবং রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান কনটেইনার বন্দরের ভবিষ্যত পুরোপুরি বদলে দিচ্ছে।

আরও পড়ুন  দারুণ অর্জন! ইউনিলিভার বাংলাদেশ জিতল মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার

বন্দরগুলোর সার্বিক সক্ষমতা ও বিনিয়োগ নিয়ে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, নানা সীমাবদ্ধতার পরও প্রতি বছর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে এবং এখন বন্দর ঘিরে আবার দেশি-বিদেশি বড় বিনিয়োগও আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, নতুন টার্মিনালগুলো চালু হলে বন্দরের কনটেইনার পরিবহনের সক্ষমতা আরো বাড়বে। তবে শুধু কনটেইনার পরিবহন নয়, সামগ্রিকভাবে বন্দরের সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে বেশি জরুরি। মূলত কোন বন্দর কত কনটেইনার হ্যান্ডলিং করেছে, সেই তুলনা করেই প্রতি বছর লয়েড’স লিস্টের এই সম্মানজনক তালিকাটি তৈরি করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২