ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট Logo সালমানের মতো ‘বিগ বস বাংলা’র মঞ্চ মাতাবেন সৌরভ গাঙ্গুলী Logo জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে চন্দনাইশে বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা! Logo লাল গাউনে নজর কাড়লেন রাকুল, রইল ৬ ছবি Logo বাংলাদেশের সঙ্গে ব্রাজিল ম্যাচে বড় সম্ভাবনা Logo ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনামাছ অবমুক্ত Logo কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও আইসিটি কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত Logo ট্রাইব্যুনালে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা হাজির Logo সরকারের কাজ দেখেই বিচার করুন, উসকানিতে নয়: চিফ হুইপ Logo বার্সার বড় জয় দিয়ে শুরু হলো লা লিগার শিরোপা অভিযান

মীর শাহে আলম: আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৪৯

মীর শাহে আলম সচিবালয়ে বিএসআরএফ সংলাপে বক্তব্য রাখছেন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তিনি কোনোভাবেই প্রধানমন্ত্রীর (তারেক রহমানের) বন্ধু নন। তিনি নিজেকে বিএনপির সাধারণ একজন কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের কারণেই তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, বগুড়া জেলার দায়িত্ব পালন ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকার কারণে তারেক রহমানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে। তিনি জানান, রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন এবং একজন কর্মী হিসেবে তিনি সেই নির্দেশনা অনুসরণ করেন।

মীর শাহে আলম আরও বলেন, তারেক রহমান তাকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। তবে এটুকুই তাদের সম্পর্ক। বয়সের ব্যবধানও অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, তাকে তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করা হলে তা তিনি, তার পরিবার এবং সমাজের মানুষ স্বাভাবিকভাবে ভালোভাবে নেবেন না।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিচালনা করছেন। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সমন্বয় করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট

মীর শাহে আলম: আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী

Update Time : ০৩:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তিনি কোনোভাবেই প্রধানমন্ত্রীর (তারেক রহমানের) বন্ধু নন। তিনি নিজেকে বিএনপির সাধারণ একজন কর্মী হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের কারণেই তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, বগুড়া জেলার দায়িত্ব পালন ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকার কারণে তারেক রহমানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে। তিনি জানান, রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন এবং একজন কর্মী হিসেবে তিনি সেই নির্দেশনা অনুসরণ করেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চান মির্জা ফখরুল।

মীর শাহে আলম আরও বলেন, তারেক রহমান তাকে ব্যক্তিগতভাবে চেনেন ও জানেন। তবে এটুকুই তাদের সম্পর্ক। বয়সের ব্যবধানও অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, তাকে তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করা হলে তা তিনি, তার পরিবার এবং সমাজের মানুষ স্বাভাবিকভাবে ভালোভাবে নেবেন না।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরিচালনা করছেন। মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সমন্বয় করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।

আরও পড়ুন  মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী