ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সঙ্গে ব্রাজিল ম্যাচে বড় সম্ভাবনা Logo ডুমুরিয়ায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের পোনামাছ অবমুক্ত Logo কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও আইসিটি কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত Logo ট্রাইব্যুনালে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা হাজির Logo সরকারের কাজ দেখেই বিচার করুন, উসকানিতে নয়: চিফ হুইপ Logo বার্সার বড় জয় দিয়ে শুরু হলো লা লিগার শিরোপা অভিযান Logo ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে ২০ লাখ Logo সিরাতুন্নবী অনুষ্ঠানমালা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের নতুন আয়োজন Logo ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়করা Logo এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও আইসিটি কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫০৩

কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ কমিটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ বিষয়ক আলোচনা এবং আইসিটি বিষয়ক কমিটির এসব সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তার।

কুলাউড়ায় গুরুত্বপূর্ণ সভা
কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণকারীরা

সভায় উপজেলার সর্বস্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবের অপপ্রচার রোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উপজেলা আইসিটি কমিটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, “উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো প্রকার গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার বলেন, “কুলাউড়াকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও প্রযুক্তিবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্তে চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি আরও বৃদ্ধি করা হবে।”

উক্ত সভাগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ব্রাজিল ম্যাচে বড় সম্ভাবনা

কুলাউড়ায় উপজেলা প্রশাসন ও আইসিটি কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট ২০২৬ (সোমবার) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ কমিটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধ বিষয়ক আলোচনা এবং আইসিটি বিষয়ক কমিটির এসব সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তার।

আরও পড়ুন  ‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা উচিত নয়’, অভিনেতার মন্তব্যে তুমুল বিতর্ক
কুলাউড়ায় গুরুত্বপূর্ণ সভা
কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণকারীরা

সভায় উপজেলার সর্বস্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবের অপপ্রচার রোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উপজেলা আইসিটি কমিটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, “উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো প্রকার গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন  ২ মে ঘিরে উৎসবের আমেজ সিলেটে সফর প্রধানমন্ত্রী

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার বলেন, “কুলাউড়াকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও প্রযুক্তিবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্তে চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি আরও বৃদ্ধি করা হবে।”

উক্ত সভাগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  আহাদ-দানানির গুঞ্জন নাটক