ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ রেসিপি: চিকেন এন্ড ব্রেড টোস্ট তৈরির ঘরোয়া উপায়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৪০

ঘরেই তৈরি করুন মুচমুচে চিকেন এন্ড ব্রেড টোস্ট। ছবি: সংগৃহীত

চিকেন এন্ড ব্রেড টোস্ট এমন একটি সুস্বাদু নাস্তা, যা খুব কম সময়েই তৈরি করা যায়। বিকেলের চায়ের আড্ডা, বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়ন, সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ একটি পদ। বাইরে থেকে কিনে আনার বদলে ঘরেই সহজ উপায়ে তৈরি করা সম্ভব এই মুচমুচে খাবারটি।

যা যা লাগবে

পাউরুটি

  1. ৪ পিস
  2. ভাজার জন্য পরিমাণমতো তেল

পুর তৈরির উপকরণ

  1. হাড়ছাড়া চিকেন (ব্রেস্ট) ২৫০ গ্রাম
  2. আদা-রসুন বাটা ½ চা চামচ
  3. জিরা গুঁড়া সামান্য
  4. গরম মসলা গুঁড়া সামান্য
  5. লবণ স্বাদমতো
  6. পেঁয়াজ কুঁচি ২টি (ছোট)
  7. কাঁচামরিচ কুঁচি প্রয়োজনমতো
  8. ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
  9. টমেটো কেচাপ ২ টেবিল চামচ

ব্যাটারের জন্য

  1. বেসন ১ কাপ
  2. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
  3. চাট মসলা সামান্য
  4. লবণ স্বাদমতো
  5. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে বেসন, লবণ, মরিচ গুঁড়া, চাট মসলা ও অল্প অল্প পানি মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।

এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মসলা ও লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর চিকেন কিমা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে রান্না করুন।

চিকেন সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো কেচাপ দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নেড়ে নামিয়ে নিন। এবার পুর সম্পূর্ণ প্রস্তুত।

পাউরুটিগুলো ত্রিভুজ আকারে কেটে দুই টুকরোর মাঝে চিকেনের পুর দিয়ে স্যান্ডউইচের মতো চেপে নিন। এরপর প্রতিটি টোস্ট বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এরপর টমেটো সস, চিলি সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রান্নার টিপস

  1. আগে থেকে রান্না করা চিকেন থাকলে সেটি দিয়েও দ্রুত টোস্ট তৈরি করা যাবে।
  2. আরও বেশি মুচমুচে করতে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজুন।
  3. চাইলে পুরে সামান্য মোজারেলা চিজ যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে।
জনপ্রিয় সংবাদ

সহজ রেসিপি: চিকেন এন্ড ব্রেড টোস্ট তৈরির ঘরোয়া উপায়

Update Time : ০২:৩৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চিকেন এন্ড ব্রেড টোস্ট এমন একটি সুস্বাদু নাস্তা, যা খুব কম সময়েই তৈরি করা যায়। বিকেলের চায়ের আড্ডা, বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়ন, সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ একটি পদ। বাইরে থেকে কিনে আনার বদলে ঘরেই সহজ উপায়ে তৈরি করা সম্ভব এই মুচমুচে খাবারটি।

যা যা লাগবে

পাউরুটি

  1. ৪ পিস
  2. ভাজার জন্য পরিমাণমতো তেল

পুর তৈরির উপকরণ

  1. হাড়ছাড়া চিকেন (ব্রেস্ট) ২৫০ গ্রাম
  2. আদা-রসুন বাটা ½ চা চামচ
  3. জিরা গুঁড়া সামান্য
  4. গরম মসলা গুঁড়া সামান্য
  5. লবণ স্বাদমতো
  6. পেঁয়াজ কুঁচি ২টি (ছোট)
  7. কাঁচামরিচ কুঁচি প্রয়োজনমতো
  8. ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
  9. টমেটো কেচাপ ২ টেবিল চামচ
আরও পড়ুন  ঈদে গরুর কালাভুনা রান্নার সহজ রেসিপি ও টিপস

ব্যাটারের জন্য

  1. বেসন ১ কাপ
  2. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
  3. চাট মসলা সামান্য
  4. লবণ স্বাদমতো
  5. পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে বেসন, লবণ, মরিচ গুঁড়া, চাট মসলা ও অল্প অল্প পানি মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি মসৃণ ব্যাটার তৈরি করুন।

এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মসলা ও লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর চিকেন কিমা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে রান্না করুন।

আরও পড়ুন  কাজু চিকেন সালাদ রেসিপি তৈরির পদ্ধতি

চিকেন সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো কেচাপ দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নেড়ে নামিয়ে নিন। এবার পুর সম্পূর্ণ প্রস্তুত।

পাউরুটিগুলো ত্রিভুজ আকারে কেটে দুই টুকরোর মাঝে চিকেনের পুর দিয়ে স্যান্ডউইচের মতো চেপে নিন। এরপর প্রতিটি টোস্ট বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

আরও পড়ুন  চিংড়ি লাউশাকের রেসিপি, ঘরোয়া স্বাদের পুষ্টিকর রান্না