ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর! প্রথমবার আয়কর রিটার্ন দিলে মাত্র ১ হাজার টাকা কর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫৩৩

প্রথমবার আয়কর রিটার্নে নতুন করদাতাদের বিশেষ সুবিধা। | ছবি: সংগৃহীত

প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরেও স্বস্তির খবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের জন্য আগের মতোই ন্যূনতম কর মাত্র ১ হাজার টাকা রাখা হয়েছে। ফলে যারা এবার প্রথমবারের মতো রিটার্ন জমা দেবেন, তারা তুলনামূলক কম কর দিয়েই করদাতা হিসেবে যাত্রা শুরু করতে পারবেন।

অন্যদিকে, আগের মতো নিয়মিত করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা বহাল রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ টিআইএনধারী থাকলেও বছরে মাত্র ৪০ থেকে ৪২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। নতুন করদাতাদের উৎসাহিত করতেই এই বিশেষ সুবিধা অব্যাহত রেখেছে এনবিআর।

নতুন অর্থবছরে করদাতাদের জন্য আরও একটি বড় পরিবর্তন এসেছে। বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, ৪ লাখ টাকার বেশি করযোগ্য আয় হলেই আয়করের হিসাব শুরু হবে। এরপর প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, এরপর ৫ লাখ টাকায় ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং এর বেশি আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

উদাহরণ হিসেবে, কারও বার্ষিক করযোগ্য আয় যদি ৪ লাখ ২০ হাজার টাকা হয়, তাহলে অতিরিক্ত ২০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হিসেবে কর দাঁড়ায় ২ হাজার টাকা। তবে নিয়মিত করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর ৫ হাজার টাকা দিতে হবে। কিন্তু একই পরিমাণ আয় নিয়ে যদি কেউ প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁর জন্য মাত্র ১ হাজার টাকা ন্যূনতম করই প্রযোজ্য হবে।

এবার থেকে সারা বছরই অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিলে করদাতারা অতিরিক্ত সুবিধাও পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দিলে অতিরিক্ত কোনো ছাড় বা জরিমানা থাকবে না।

অন্যদিকে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা দিতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। তাই কর বিশেষজ্ঞদের পরামর্শ, নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাওয়ার পাশাপাশি বাড়তি অর্থ পরিশোধের ঝামেলাও এড়ানো সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

সুখবর! প্রথমবার আয়কর রিটার্ন দিলে মাত্র ১ হাজার টাকা কর

Update Time : ০৯:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরেও স্বস্তির খবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের জন্য আগের মতোই ন্যূনতম কর মাত্র ১ হাজার টাকা রাখা হয়েছে। ফলে যারা এবার প্রথমবারের মতো রিটার্ন জমা দেবেন, তারা তুলনামূলক কম কর দিয়েই করদাতা হিসেবে যাত্রা শুরু করতে পারবেন।

অন্যদিকে, আগের মতো নিয়মিত করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা বহাল রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ টিআইএনধারী থাকলেও বছরে মাত্র ৪০ থেকে ৪২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। নতুন করদাতাদের উৎসাহিত করতেই এই বিশেষ সুবিধা অব্যাহত রেখেছে এনবিআর।

আরও পড়ুন  এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল: ১২ কেজির নতুন দাম ১,৫৯৮ টাকা

নতুন অর্থবছরে করদাতাদের জন্য আরও একটি বড় পরিবর্তন এসেছে। বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, ৪ লাখ টাকার বেশি করযোগ্য আয় হলেই আয়করের হিসাব শুরু হবে। এরপর প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, এরপর ৫ লাখ টাকায় ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং এর বেশি আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

উদাহরণ হিসেবে, কারও বার্ষিক করযোগ্য আয় যদি ৪ লাখ ২০ হাজার টাকা হয়, তাহলে অতিরিক্ত ২০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হিসেবে কর দাঁড়ায় ২ হাজার টাকা। তবে নিয়মিত করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর ৫ হাজার টাকা দিতে হবে। কিন্তু একই পরিমাণ আয় নিয়ে যদি কেউ প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁর জন্য মাত্র ১ হাজার টাকা ন্যূনতম করই প্রযোজ্য হবে।

আরও পড়ুন  আবারও ঘুরে দাঁড়াচ্ছে সঞ্চয়পত্র, বাড়ছে বিনিয়োগকারীর আগ্রহ

এবার থেকে সারা বছরই অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিলে করদাতারা অতিরিক্ত সুবিধাও পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দিলে অতিরিক্ত কোনো ছাড় বা জরিমানা থাকবে না।

আরও পড়ুন  অনলাইনে আয়কর রিটার্ন আজ থেকে, জেনে নিন পুরো প্রক্রিয়া